পাইকগাছার সোলাদানার বিভিন্ন আবাসন প্রকল্পের দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী ও খেজুর বিতরণ

পাইকগাছার সোলাদানার বিভিন্ন আবাসন প্রকল্পের দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী ও খেজুর বিতরণ

ইমদাদুল হক, পাইকগাছা (খুলনা)।। পাইকগাছা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সোলাদানা ইউনিয়নের বিভিন্ন আবাসন প্রকল্পের কর্মহীন পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী ও খেজুর বিতরণ করা হয়েছে।

রোববার সকালে উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়না দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে প্রাপ্ত চাল,ডাল,তেল, আলু, লবনসহ বিভিন্ন ত্রাণ সামগ্রী ও খেজুর খুলনা জেলা প্রশাসক মোহাম্মাদ হেলাল হোসেনের তত্ত্বাবধানে সোলাদানা ইউনিয়নের বেতবুনিয়া ও পতনসহ বিভিন্ন আবাসন প্রকল্পের কর্মহীন দরিদ্র পরিবারের মাঝে বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মুহাম্মাদ আরাফাতুল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ ও যুগ্ম সম্পাদক এন ইসলাম সাগর।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।