× Banner
সর্বশেষ
বিকেএসপি পরিদর্শন ও নারী ফুটবলারদের সঙ্গে খেলায় অংশ নিয়েছেন জাইমা রহমান প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত ৬ শিশু মৃত্যুর ঘটনায় শাস্তির মুখোমুখি হচ্ছে আদ-দ্বীন হাসপাতাল – স্বাস্থ্যমন্ত্রী কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত নড়াইলে স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার  মান্দায় মাদক সিন্ডিকেটে ডিবির হানা ৬৬৩ পিস ট্যাপেন্টাডলসহ নারী গ্রেপ্তার কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত আজ ১ আষাঢ় মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৬ই জুন মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ঢাকা-বরিশাল মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

নোয়াখালী প্রতিনিধি

পরকীয়ার জেরে রেস্তরোঁ ব্যবসায়ী খুন , আসামিদের গ্রেফতারের দাবিতে রাস্তায় দাঁড়ালেন এলাকাবাসী 

Dutta
হালনাগাদ: শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
রেস্তরোঁ ব্যবসায়ী খুন

নোয়াখালীর সেনবাগে রেস্তোরাঁ ব্যবায়ীকে মহিন উদ্দিন (৪৫) হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে নিহতের পরিবার ও এলাকাবাসী। নিহত মহিন উদ্দিন একই গ্রামের ফকির বাড়ির রুহুল আমিনের ছেলে। সে চট্টগ্রামে রোস্তেরাঁ ব্যবসা করত। তিন ২ ছেলে ও এক কন্যা সন্তানের জনক ছিলেন।
শনিবার (৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টা দিকে উপজেলার ডমুরুয়া ইউনিয়নের হরিণকাটা গ্রামের প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, গত ৬ আগষ্ট রাতে স্ত্রী রজ্জবের নেছা রিনা (৩৫) স্বামী মহিন উদ্দিনকে দুধের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে পরকীয়া প্রেমিক মাসুদ সহ অপর হযোগীদের নিয়ে নিজ বাড়িতে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় পুলিশ  স্ত্রী রজ্জবের নেছা রিনাকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করলে সে পরকীয়া প্রেমিক মাসুদকে নিয়ে স্বামী মহিন উদ্দিনকে হত্যা করেছে বল আদালতে ১৬৪ ধারায় দায় স্বীকার করে জবানবন্দি প্রদান করে। ঘটনার একমাস ৭দিন অতিবাহিত হলেও পুলিশ হত্যাকারী মাসুদসহ তার সহযোগিদের গ্রেফতার করতে পারেনি।
মানববন্ধনে বক্তব্য রাখেন, নিহত মহিন উদ্দিনের মা রাহেলা বেগম, মেয়ে ফাতেমাতুজ জোহুরা, স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) সাখাওয়াত হোসেন উজ্জল প্রমূখ।
এ বিষয়ে জানতে চাইলে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.নাজিম উদ্দিন জানান,আসামিদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।


এ ক্যটাগরির আরো খবর..