মো.আবু সাঈদ, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁরপত্নীতলায় স্কুল, কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, চাকুরীজীবি, কর্মজীবি সহ সকল শ্রেণী পেশার মানুষের মধ্যে মাদক,সন্ত্রাস,জঙ্গীবাদ.যৌতুক ও বাল্যবিবাহ বিরোধী সচেতনা বৃদ্ধির লক্ষ্যে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
পত্নীতলা থানা পুলিশ এর আয়োজনে সোমবার বিকেল ৪ টায় উপজেলা শাশইল বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেম অনুষ্ঠিত হয়। পত্নীতলা থানার ওসি পরিমল কুমারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নওগাঁ জেলা পুলিশ সুপার প্রকৌশলী মো. আব্দুল মান্নান মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী অফিসার মো.লিটন সরকার, মাটিন্দর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রুবেল , জেলা পরিষদের সদস্য আবুল কালাম আজাদ প্রমূখ।


