পঞ্চগড়ে ২৫ শে মার্চ গণহত্যা দিবস পালিত 

পঞ্চগড়ে ২৫ শে মার্চ গণহত্যা দিবস পালিত 
পঞ্চগড়ে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত হয়েছে। ২৫ শে মার্চ গণহত্যা দিবস উপলক্ষে একাত্তরের বধ্যভূমিতে সকল শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
শহীদের প্রতি পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন পঞ্চগড়ে-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মাজহারুল হক প্রধান, জেলা প্রশাসক মোঃ জহুরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, মোঃ শফিকুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ হান্নান শেখ, পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আনোয়ার সাদাত সম্রাট, পঞ্চগড় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলাম, পৌর মেয়র মোছাঃ জাকিয়া খাতুন, সদর উপজেলা নিবার্হী অফিসার মাসুদুল হক, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোঃ আবু তোয়বুর রহমান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি নাইমুজ্জামান মুক্তা।
এসময় জেলা আওয়ামী লীগ, বীর মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সর্বস্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পুষ্পমাল্য অর্পণ শেষে সকল শহীদের আত্মার শান্তির জন্য দোয়া মোনাজাত করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।