× Banner

পঞ্চগড়ে বিদ্যুৎ স্পৃষ্টে একজনের মৃত্যু

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৩ জুলাই, ২০১৯

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ  পঞ্চগড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহিন প্রধান (৩০) নামে একজনের মৃত্যু হয়েছে।

২৩ জুলাই (মঙ্গলবার) দুপুরে পঞ্চগড় সদর উপজেলার মাগুরা ইউনিয়নের মাগুরা প্রধান পাড়া গ্রামে ঘটনাটি ঘটে। শাহিন মাগুরা ইউনিয়নের মাগুরা প্রধান পাড়া গ্রামের বাবুল ইসলাম প্রধানের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, শাহিন নিজ ঘরে বিদ্যুতের কাজ করার সময় স্পৃষ্ট হয়। পারিবারের লোকজন তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাহিনকে মৃত ঘোষণা করেন। মাগুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।


এ ক্যটাগরির আরো খবর..