× Banner
সর্বশেষ
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত লালমনিরহাট মৎস্য গবেষণা ইনস্টিটিউট মৎস্য সম্পদ উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে – আসাদুল হাবিব দুলু বিগত সরকারের লুটপাটের কারণে আমরা ঋণের বিশাল বোঝা পেয়েছি – তথ্যমন্ত্রী হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর মুন্সীগঞ্জে জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং বদলে দিয়েছে গ্রামবাংলার রেমিট্যান্সের চিত্র ২০২৫ সালে ২,৭২০ কোটি টাকা বিতরণ বাগেরহাটের লবণাক্ত মাটি ও পানির লড়াইয়ে যেভাবে পাশে আছে ব্র্যাক ব্যাংক ‘অপরাজেয় দেশ’ যুক্তরাষ্ট্র–পাকিস্তান সম্পর্ক নিয়ে নতুন বিতর্ক: কৌশল নাকি ভুল হিসাব? উগ্রবাদী হামলার আশঙ্কা: গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ আজ ২৫ এপ্রিল শনিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

আইনজীবী নির্বাচনে এ্যাডঃ আমিনুর রহমান সভাপতি ও ফজলুল হক সাধারণ সম্পাদক

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৩ মার্চ, ২০২০
আইনজীবী সমিতির নির্বাচন

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি : পঞ্চগড় জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত এ্যাডঃ আমিনুর রহমান সভাপতি এবং আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী এ্যাডঃ ফজলুল হক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সভাপতি পদে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী এ্যাডঃ আমিনুর রহমান পেয়েছেন ১২১ ভোট তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত আইনজীবী এ্যাডঃ মির্জা আমিরুল ইসলাম পেয়েছেন ৪৬ ভোট। সাধারণ সম্পাদক পদে এ্যাডঃ ফজলুল হক ৮৯ ভোট পেয়েছেন তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত আইনজীবী এ্যাডঃ আব্দুল বারী পেয়েছেন ৮০ ভোট।

১১টি পদের মধ্যে ছয়টি পদেই জয়ী হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা। এদিকে বিনা প্রতিদ্বন্দ্বীতায় সহ-সভাপতি পদসহ পাঁচ পদে জয়ী হয়েছেন বিএনপি সমর্থিত আইনজীবীরা। বৃহস্পতিবার সকাল হতে টানা ৪টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে, সন্ধ্যার পর ভোট গণনা শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এ্যাড অখিল চন্দ্র বর্মন। তিনি জানান, নির্বাচনে মোট ১৭৭ জন ভোটারের মধ্যে ১৭৪ জন আইনজীবী ভোটে  অংশগ্রহণ করেন।

অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, আওয়ামী লীগ সমর্থিত লাইব্রেরী সম্পাদক পদে এ্যাডঃ হুমায়ুন কবির বিপ্লব, লিগ্যাল এইড সম্পাদক পদে এ্যাডঃ আলহাজ্ব জালাল উদ্দীন আহাম্মদ এবং কার্যনির্বাহী সদস্য পদে এ্যাডঃ মুহাম্মদ কামরুজ্জামান ও এ্যাডঃ মকবুল হোসেন।

অপরদিকে বিএনপি সমর্থিত প্রার্থী বিজয়ী হয়েছেন, সহ-সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় এ্যাডঃ গোলাম রব্বানী, সহ-সাধারণ সম্পাদক পদে এ্যাডঃ আবু সায়েদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে এ্যাডঃ খায়রুল আলম এবং কার্যনির্বাহী সদস্য পদে এ্যাডঃ আনছারুল ইসলাম হিমু ও এ্যাডঃ হাবিব আল আমিন ফেরদৌস।


এ ক্যটাগরির আরো খবর..