যশোর থেকে আবুল কালাম আজাদ: করোনার প্রাদুর্ভাব রোধে মানুষে ঘরে ও সামাজিক দুরত্ব বজায় রাখতে যশোরে সেনাটহল অব্যাহত রয়েছে।
আজও সকাল থেকে যশোর সদর উপজেলাসহ জেলার ৮ উপজেলাতেই নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে সেনা ও পুলিশ সদস্যরা টহল দিচ্ছেন। বিশেষ করে শহরের বিভিন্ন মোড় ও বাজার এলাকায় গিয়ে প্রচারণাও চালাচ্ছে টহল টিম। অনেক ক্ষেত্রে জরিমানাও করছেন বলে জানিয়েছেন দায়িত্বপ্রাপ্তরা।
যশোর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এনামুল হকের নেতৃত্বে আজ শহরের প্রাণকেন্দ্রে অবস্থান নিয়ে বাইরে আসা জনগণকে ব্যাপক জীজ্ঞাসাবাদ করেছে সেনাসদস্যরা। একইসাথে তাদের ঘরে ফিরে যেতে অনুরোধ জানানো হয়েছে।
এসময় হ্যান্ডমাইকে মানুষকে ঘরে ফিরতেও প্রচারণা চালানো হয়। সেইসাথে দুরত্ব বজায় রেখে কেনাকাটা করতে আহবান জানানো হয়।
সেনা টিমের কমান্ডার মেজর রাশেদ বলেন, শুরু থেকেই সেনা ও পুলিশ নিয়ে টহল অব্যাহত রয়েছে। মানুষকে ঘরে থাকতে বাধ্য করা হচ্ছে। অনেক ক্ষেত্রে জরিমানাও করছেন বলে জানিয়েছেন তিনি।