পঞ্চগড়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

পঞ্চগড়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড়ে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন করা দায়ে আক্কাস আলী (৫০) নামে এক বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

রবিবার (৬ ফেব্রুয়ারী) রাতে পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের নুনিয়াপাড়া গ্রামে চাওয়াই নদীর পাড়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে এই জরিমানা করেন পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল হক।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, রাতের আঁধারে চাওয়াই নদীতে গভীর গর্ত করে ঝুঁকিপূর্ণভাবে অবৈধভাবে বালু উত্তোলন করায় সময় দুটি মেশিনসহ মালিক আক্কাস আলীকে হাতেনাতে ধরা হয়।

বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৪ ধারা লংঘনে ১৫(১) ধারায় আসামীকে পঞ্চাশ হাজার টাকা অর্থদন্ড করা হয় এবং তাৎক্ষণিক আদায় করা হয়। আদায়কৃত অর্থ সরকারি কোষাগারে জমা করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।