পঞ্চগড়ের বোদায় বিশ্বনবী (সা:) কে নিয়ে কটুক্তি করায় যুবক আটক 

পঞ্চগড়ের বোদা উপজেলায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তি করার অভিযোগে সঞ্জয় চন্দ্র রায় (২৫) নামের এক যুবকে আটক করেছে পুলিশ।  রবিবার (২৭ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়ন থেকে তাকে আটক করা হয়।
আটককৃত সঞ্জয় চন্দ্র রায় বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের বিমল চন্দ্র রায়ের ছেলে।
এলাকাবাসী সুত্রে জানা যায়, সঞ্জয় চন্দ্র রায় বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কুরুচিপূর্ণ কথা লিখে। এনিয়ে ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আইন নিজের হাতে তুলে না নেওয়ার অনুরোধ জানানো হচ্ছে। সকলকে শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে। কেউ যদি আইন ভঙ্গের চেষ্টা করে, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিম উদ্দিন যুবকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত করায় তার বিরুদ্ধে থানা মামলা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।