× Banner
সর্বশেষ
কৃষকের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হলে দেশের সামগ্রিক অর্থনীতি মজবুত হবে – কৃষিমন্ত্রী সিএমপির পাঁচলাইশের অভিযানে গ্রেফতার তিন; নগরে লাল টুপিতে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের করোন মৃত্যু সমবায়ের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের উন্নয়ন করতে হবে – পানি সম্পদ মন্ত্রী বেনাপোল সীমান্তে ২১ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ৫ ২০ এপ্রিল সোমবার থেকে জিলকদ মাস গণনা শুরু বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক কোটালীপাড়ায় মাদক বিরোধী সমাবেশ ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য গুলিবিদ্ধ  খুলনায় চিকিৎসক হয়রানির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ

নিউজ ডেস্ক

নোয়াখালী পৌরসভায় সোহলে পুনরায় মেয়র নির্বাচিত

admin
হালনাগাদ: রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২
নোয়াখালী পৌরসভায় সোহলে পুনরায় মেয়র নির্বাচিত

নোয়াখালী প্রতিনিধি:  নোয়াখালী পৌরসভার নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো.সহিদ উল্যাহ খান সোহেল পুনরায় বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি নোয়াখালী জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক।

রোববার (১৬ ফেব্রুয়ারি) রাত ৮টায় ফলাফলের বিষয়টি নিশ্চিত করেন জেলা নির্বাচন ও রির্টানিং কর্মকর্তা মোহাম্মদ রবিউল আলম।

তিনি জানান, নোয়াখালী পৌরসভার ৩৪টি টি কেন্দ্রের প্রাপ্ত ভোটে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মো.সহিদ উল্যাহ খান ২৬ হাজার ৪০৮ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো.সহিদুল ইসলাম (স্বতন্ত্র) কম্পিউটার প্রতীকে পেয়েছেন ৮ হাজার ৬২৬ ভোট।

প্রসঙ্গত, নোয়াখালী পৌরসভার মোট ভোটার ৭৫ হাজার ৭২৬ জন। এর মধ্যে পুরুষ ৩৭ হাজার ৪০১ ও নারী ৩৮ হাজার ৩২৫ জন। নির্বাচনে মেয়র পদে সাতজন, ৯টি ওয়ার্ডে সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৪ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৬৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নোয়াখালী পৌরসভায় ইভিএম পদ্ধতিতে এবারই প্রথম ভোটগ্রহণ করা হয়। ভোটকেন্দ্রের নিরাপত্তার জন্য ৭৫০ জন পুলিশ, ৪৫০ জন আনসার, ৩ প্লাটুন বিজিবি, ৩ প্লাটুন র‍্যাব, পুলিশের চারটি মোবাইল টিম, একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করে।


এ ক্যটাগরির আরো খবর..