বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
সর্বশেষ
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ | তথ্যমন্ত্রীর সাথে যুক্তরাজ্যের হাই কমিশনার ও সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ | কোটালীপাড়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে অংশীজনদের দিনব্যাপী কর্মশালা | আধুনিক লাইফস্টাইল ও প্রয়োজনের সমন্বয়ে ঈদবাজারে ইনফিনিক্সের স্মার্টফোন | মান্দায় ঝুঁকিপূর্ণ ভবনে চলছে চিকিৎসা: নেই খাবার পানি ও শৌচাগার | নওগাঁর মান্দায় পুলিশের অভিযান: ৯০০ কেজি সরকারি চাল উদ্ধার, গ্রেফতার ১ | দেশে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনে নতুন ইতিহাস সৃষ্টি | ভারত-চীন সম্পর্ক উন্নয়নে ‘লঞ্চপ্যাড’ হতে পারে পশ্চিমবঙ্গ |

নোয়াখালীতে প্রধান শিক্ষিকাকে হত্যার হুমকি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে মুঠোফোনে এক প্রধান শিক্ষিকাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগী প্রধান শিক্ষিকার নাম উম্মে কুলসুম সাথী (৪৫)। তিনি বসুরহাট পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের বসুরহাট এস.এম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হিসেবে কর্মরত।

গত সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরের দিকে হত্যার হুমকির ঘটনায় তিনি কোম্পানীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

নোয়াখালীতে প্রধান শিক্ষিকাকে হত্যার হুমকি

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত রোববার ২২ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৫টার দিকে সাথীর মুঠোফোন নম্বরে একটি অজ্ঞাত নম্বর থেকে একাধিক ফোন আসে। ফোন রিসিভ করলে শিক্ষিকাকে অশ্লীল ও কুরুচিপূর্ণ মন্তব্য করে গালমন্দ করতে থাকে।

এরপর তাকে স্কুলে যেতে নিষেধ করে। স্কুলে গেলে প্রাণে হত্যার হুমকি দেয়। পরবর্তীতে সোমবার সকাল সাড়ে ৯টার দিকে একই নম্বর থেকে পুনরায় ফোন দিয়ে স্কুলে গেলে প্রাণে হত্যার হুমকি দেয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) নেওয়া হয়েছে। অভিযোগের তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।