ভারতের সাথে টক্কর দিতে নেপালের মাটিতে ‘রাম মন্দির’ নির্মাণের নির্দেশ

ভারতের সাথে টক্কর দিতে নেপালের মাটিতে ‘রাম মন্দির’ নির্মাণের নির্দেশ
দেবাশীষ মুখার্জী, কূটনৈতিক প্রতিবেদক:  নেপালের কমিউনিস্ট প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, হিন্দু অবতার ভগবান রামচন্দ্রের জন্ম – ভারতে নয়, নেপালে হয়েছিল বলে কয়েকদিন আগে দাবি জানিয়েছিলেন। এবার তিনি ভারতের সাথে টক্কর দিতে, নেপালের মাটিতে ‘রাম মন্দির’ – নির্মাণের নির্দেশ দিয়েছেন। এই ঘোষণার কথা জানাজানি হতে না হতেই, মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে নেপালের জনগণের মধ্যে। নেপালের সিংহভাগ পুরোহিত এই সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী অলির সমালোচনায় মুখর হয়ে উঠেছেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিগত ৫ই আগস্ট ভারতের অযোধ্যায় রাম মন্দিরের শিলান‍্যাস ও ভূমিপূজা সমাপ্ত হতেই, ভারতকে টেক্কা দিতে তৎপর হয়ে ওঠেন প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি।
গতকাল শনিবার নেপালের চিতওয়ানের ‘মাডি’-এলাকার জনপ্রতিনিধিদের নিয়ে তিনি একটি বৈঠক করেছেন। ওই বৈঠকে ‘মাডি’-র নাম পরিবর্তন করে ‘অযোধ্যাপুরী’- রাখার পাশাপাশি, ওই এলাকায় ‘রাম মন্দির’- নির্মাণ করার জন্য,স্থানীয় জনপ্রতিনিধিদের একটি প্ল্যান তৈরি করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ওলি। সেই সঙ্গে স্থানীয় মানুষের সঙ্গে দেখা করে, ভগবান রাম সম্পর্কিত তথ্যপ্রমাণ সংগ্রহ করার আহ্বান জানিয়েছেন তিনি। যাতে ভগবান রামচন্দ্র নেপালে জন্মগ্রহণ করেছিলেন বলে প্রধানমন্ত্রী অলি যে দাবি করেছিলেন – তা সুপ্রতিষ্ঠিত করা যায়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।