× Banner
সর্বশেষ
বোরকা পরে শিক্ষা অধিদফতরের স্টোরে আগুন, এখনো ৮৩ ল্যাপটপ উধাও রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় নিহত ১ উত্তরন সাংস্কৃতিক সংঘের সভাপতি কাজী বোরহানুল ইসলাম এবং প্রয়াতদের স্মৃতির সন্ধানে স্মরণ সভা অনুষ্ঠিত “দ্যা ডেইলি স্টার”এর ৩৫ বছর প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল নাবিক ভর্তি পরীক্ষায় অসুদপায় অবলম্বনের দায়ে ৯ জন পরীক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের দীর্ঘ ১৭ বছর পর স্বাধীনতার স্বাদ পাচ্ছি – বিমানমন্ত্রী স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা করা বর্তমান সরকারের অন্যতম প্রধান প্রতিশ্রুতি –  তথ্যমন্ত্রী নতুন কুঁড়ির মধ্যে দিয়ে আমরা নতুন বাংলাদেশ পাব – পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর সাথে মনোহরদী প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত তথ্যকে মনের মাধুরি মিশিয়ে প্রকাশের প্রবণতা মোকাবিলাই বড় চ্যালেঞ্জ – তথ্যমন্ত্রী

ইজতেমায় বাংলাদেশ ও পাকিস্তানিদের নিষিদ্ধ করল নেপাল

Ovi Pandey
হালনাগাদ: সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২০

দি নিউজ ডেক্সঃ নেপালে প্রথমবারের মত বড় আকারে ইজতেমার আয়োজন করা হয়েছে। কিন্তু বিনা আমন্ত্রনে বাংলাদেশি আর পাকিস্তানিদের আসার কারণে নেপাল সরকার ইজতেমা বন্ধ করে দেয়ার নির্দেশ দেয়।

নেপালের সপ্তোরী জেলার একটি ছোট শহরে এই প্রথমবার বিরাট বড় আকারে ইজতেমার আয়োজন করা হয় শনিবার থেকে। নেপাল আর ভারতের নাগরিকদের এই ইজতেমায় আসার অনুমতি থাকলেও তাবলিগ জামাতের প্রধান মৌলানা মুহম্মদ সাদ আল কান্দলভি সেখানে হাজির হবেন, এটা জেনে পাকিস্তান আর বাংলাদেশ থেকেও অনেকে সেখানে চলে গিয়েছিলেন। বাংলাদেশি আর পাকিস্তানিদের আসার কারণে নেপাল সরকার ইজতেমা বন্ধ করে দেয়ার নির্দেশ দেয়। তাদের ফেরত পাঠানোর শর্তে নেপালে শনিবার থেকে শুরু হয়েছে ইজতেমা।

আয়োজকরা বলেছেন তারা কাউকে নিমন্ত্রণ করেন নি – তবে তাবলিগ জামাতের প্রধান মুহম্মদ সাদ আল কান্দলভি ইজতেমায় আসছেন এবং এটাই তার প্রথম নেপাল সফর – এই খবর পেয়েই চারদিক থেকে লাখ দুয়েক মানুষ চলে এসেছেন – যাদের মধ্যে বাংলাদেশ আর পাকিস্তানের কিছু নাগরিকও ছিলেন। ওই ইজতেমার প্রধান আয়োজক মুহম্মদ গোফ্ফুর জানান, বাংলাদেশ থেকে ৩০ আর পাকিস্তান থেকে ২৫জন – মোট ৫৫ জনকে ফেরত চলে যেতে বলা হয়েছে। তার ভিত্তিতেই ইজতেমার অনুমতি পাওয়া গেছে। সরকার আমাদের এই শর্তেই অনুমতি দিয়েছিল যে এখানে নেপাল আর ভারতের মানুষই শুধু আসবেন। কিন্তু মৌলানা মুহম্মদ সাদ আল কান্দলভি আসছেন জেনে বহু মানুষ জড়ো হয়ে যান


এ ক্যটাগরির আরো খবর..