× Banner
সর্বশেষ
এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান বাণিজ্যমন্ত্রীর কৃষক কার্ডের পাইলট কর্মসূচিতে চলতি বছরে ৪৩ লাখ কৃষকের তথ্য সংগ্রহের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে – কৃষিমন্ত্রী বিশ্বকাপ চলে যাবে, কিন্তু আমরা কি আমাদের সম্পর্কগুলো বাঁচিয়ে রাখতে পারব? কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়েছেন কয়েদি বিয়ের পর কনে নিয়ে ফেরার পথে মাইক্রোবাস খাদে, শিশুসহ নিহত ২ তাপপ্রবাহে বেলজিয়ামে ১৫ দিনে প্রায় ২০০০ জনের মৃত্যু ‘‘হামার বাড়ি নদীর কিনোরত;  এই বাড়ি ভাঙি গেইলে কই যামো, কই থাকমো’ এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল তিন বছর বাড়ানোর আহ্বান আজ শনিবার (১৮ জুলাই) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৮ জুলাই (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

নেত্রকোনায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় স্কুলছাত্র নিহত

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০১৬

নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় নবম শ্রেণির এক ছাত্র নিহত হয়েছে। গতকাল সোমবার রাতে সংঘর্ষে আহত হওয়ার পর তার মৃত্যু হয়।

নিহত ইকবাল (১৫) কেন্দুয়ার গড়াডোবা ইউনিয়নের চন্দ্রলাড়া গ্রামের সন্তোষ খাঁর ছেলে। সে পরাজিত ইউপি সদস্য প্রার্থী সজীব খাঁর ছোট ভাই। সে কেন্দুয়ার রওশন ইয়াজদানি একাডেমিতে পড়ালেখা করত।

নেত্রকোনার সহকারী পুলিশ সুপার এ কে এম মামুন খান চিশতী জানান, চন্দ্রলাড়া গ্রামের সন্তোষ খাঁর ছেলে সজীব খাঁ তৃতীয় দফা ইউপি নির্বাচনে কেন্দুয়ার গড়াডোবা ইউনিয়নে সদস্য পদে নির্বাচন করে পরাজিত হন। জয়ী হন একই গ্রামের রোকন মিয়া। নির্বাচন নিয়ে দুই পক্ষের মধ্যে রেষারেষির জেরে সোমবার রাতে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় গুরুতর আহত হয় ইকবাল। সোমবার রাত সাড়ে ১২টায় ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যায় ইকবাল। লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সহকারী পুলিশ সুপার জানান, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের ধরতে পুলিশ অভিযানে নেমেছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..