× Banner
সর্বশেষ
পানি উন্নয়ন বোর্ড নয়, স্লুইস গেট দেখবে স্থানীয় প্রশাসন – স্বরাষ্ট্রমন্ত্রী শিশু ও নারীর কল্যাণে বিনিয়োগ সুরক্ষায় ঋণসংকট মোকাবিলায় জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তিতুমীরের মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনারের সাথে বিসিপিএম নেতাদের সাক্ষাৎ নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী ৬ ইঞ্চি করে কাপ্তাই বাঁধের ১৬টি গেট খুলে দেওয়া হলো ২০ জুলাই এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে না , সম্ভাব্য সময় জানালো বোর্ড পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে সার্ক মহাসচিবের বিদায়ী সাক্ষাৎ সমন্বিত উদ্যোগের মাধ্যমে বন্যাদুর্গত মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছাতে হবে – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান বাণিজ্যমন্ত্রীর কৃষক কার্ডের পাইলট কর্মসূচিতে চলতি বছরে ৪৩ লাখ কৃষকের তথ্য সংগ্রহের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে – কৃষিমন্ত্রী

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে সারাদেশের নেতাদের ডাকযোগে চিঠি পাঠিয়ে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

Kishori
হালনাগাদ: বুধবার, ২২ জুলাই, ২০২০
গাছ লাগানোর আহবান

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে সারাদেশে বিভিন্ন পর্যায়ের নেতাদের ডাকযোগে চিঠি পাঠিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশ আজ যে উন্নয়নের রোল মডেল এর পুরো কৃতিত্বটাই তিনি নেতাকর্মীদের দিয়েছেন। চিঠিতে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেছেন, জাতির পিতার সোনার বাংলা অদূর ভবিষ্যতে পৃথিবীর মানচিত্রে উন্নত বিশ্বের মর্যাদায় আসীন হবে। তার জন্য নেতাকর্মীদের জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে অকুতোভয় সৈনিক হওয়ার আহ্বান জানিয়েছেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। প্রধানমন্ত্রী কী লিখেছেন চিঠিতে প্রিয় ভাই/বোন
আসসালামু আলাইকুম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০০তম জন্মবার্ষিকীতে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। স্বজন হারিয়ে ১৯৮১ সালে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয় নিয়ে আপনাদের কাছে এসেছিলাম। আপনারা আমাকে সুযোগ করে দিয়েছেন জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে কাজ করার জন্য। এ প্রসঙ্গে আমি স্মরণ করিয়ে দিতে চাই, আমরা আজ যে স্বাধীন দেশে বাস করছি, আমাদের যে লাল-সবুজের জাতীয় পতাকা শোভা পাচ্ছে, তার পেছনে রয়েছে অনেক ত্যাগের ইতিহাস। জাতির পিতাই এক্ষেত্রে সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছিলেন। বাংলাদেশ আজ পৃথিবীর কাছে উন্নয়নের রোল মডেল। এই কৃতিত্বের পুরোটাই আপনাদের সকলের। জাতির পিতার সোনার বাংলা অদূর ভবিষ্যতে পৃথিবীর মানচিত্রে উন্নত বিশ্বের মর্যাদায় আসীন হবে। আপনারা হবেন জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নের অকুতোভয় সৈনিক। মহান সৃষ্টিকর্তার কাছে আপনাদের সকলের সর্বাঙ্গীণ কল্যাণ কামনা করছি। আপনারাও আমার জন্য দোয়া করবেন যাতে জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে আমৃত্যু নিরলস কাজ করে যেতে পারি।

খোদা হাফেজ
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু
বাংলাদেশ চিরজীবী হোক
প্রধানমন্ত্রী
শেখ হাসিনা


এ ক্যটাগরির আরো খবর..