নুতুন প্রজন্মকে ভোটে উৎসাহিত করতে ব্যতিক্রমী নির্বাচনী প্রচারণা

উত্তম কুমার রায়ঃ দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের প্রার্থী বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী প্রচারনার অংশ হিসেবে গণ জাগরণ তৈরিতে বাইসাইকেল যাত্রায় অংশ নিয়েছেন ।

আজ শুক্রবার ২১ ডিসেম্বর সকাল ৯টায় বোচাগঞ্জে তিনি এই কর্মসূচির উদ্বোধন করেন । পরে তিনি নিজে নতুন প্রজন্মের ভোটারদের সাথে বাই সাইকেল যাত্রায় অংশ নেন।

সকালে সেতাবগঞ্জ বড় মাঠ থেকে বাই সাইকেল র‌্যালীটি বের হয়ে হাট মাধবপুর হয়ে দৌলা বালিহাড়া হয়ে সেতাবগঞ্জ পৌর শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিন করে বড়মাঠে ফিরে আসে। ব্যতিক্রমি এই বাইসাইকেল র‌্যালিটি নতুন প্রজন্মের ভোটারদের কাছে উৎসবে পরিনত হয়। এসময় রাস্তার দুইপাশে দাঁড়িয়ে থাকা উৎসুক জনগন করতালি ও হাত নারিয়ে র‌্যালিটিকে স্বাগত জানায়।

র‌্যালির উদ্বোধনের সময় খালিদ মাহমুদ বলেন, এটা শুধু কোন নির্বাচনী বাইসাইকেল যাত্রা নয়, এটি বাল্য বিয়ে প্রতিরোধসহ সমাজের সামাজিক অবক্ষয়কে দুরে রেখে গনজাগরন তৈরী করতেই আজকের এই আয়োজন। এসময় সেতাবগঞ্জ পৌরসভার মেয়র আব্দুস সবুর, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু সৈয়দ হোসেন, সাধারন সম্পাদক আফছার আলী, যুগ্ন সম্পাদক এটিএম মামুন, সাংগঠনিক সম্পাদক রমজান আলী, শামীম আজাদ, সুব্রত কুমার অধিকার, সেতাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুস সাত্তার সহ এলাকার সুধিজন উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।