নিবন্ধন অধিদপ্তরে ৩৪ জন নতুন সাব-রেজিস্ট্রারকে পদায়ন ও ৪৭ জনকে বদলি

নিবন্ধন অধিদপ্তরে নতুন নিয়োগ পাওয়া ৩৪ জন সাব-রেজিস্ট্রারকে পদায়ন করেছে আইন মন্ত্রণালয়। গত ২৯ ও ৩০ জানুয়ারি আইন ও বিচার বিভাগ থেকে এ সম্পর্কিত  দু’টি পৃথক আদেশ জারি করা হয়েছে। আদেশে সাব-রেজিস্ট্রারদেরকে আগামী ৯ ফেব্রুয়ারির মধ্যে পদায়নকৃত কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে।

নিয়োগপ্রাপ্ত সবাই বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু ক্যাডার পদ পাননি। সাব-রেজিস্ট্রার পদের শূন্যতা দূর করার জন্য সরকারি কর্ম কমিশন (পিএসসি)-তে চাহিদা দিয়ে জরুরিভাবে এ পদগুলো পূরণ করল আইন মন্ত্রণালয়।

অপরদিকে ২৯ ও ৩০ জানুয়ারি পৃথক দুটি আদেশে ৪৭ জন সাব-রেজিস্ট্রারকে বদলি করা হয়েছে। বদলির প্রাপ্যতা হওয়ায় এবং প্রশাসনিক  সমন্বয়ের স্বার্থে সাব-রেজিস্ট্রারদের বদলির প্রস্তাব আইন ও বিচার বিভাগ অনুমোদন দিয়েছে বলে আদেশে বলা হয়েছে। এই ৪৭ জন সাব-রেজিস্ট্রারকে ৯ ফেব্রুয়ারির মধ্যে তাদের বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে বিধি অনুযায়ী বদলি করা কর্মস্থলে যোগদানের জন্য বলা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।