× Banner
সর্বশেষ
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত লালমনিরহাট মৎস্য গবেষণা ইনস্টিটিউট মৎস্য সম্পদ উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে – আসাদুল হাবিব দুলু বিগত সরকারের লুটপাটের কারণে আমরা ঋণের বিশাল বোঝা পেয়েছি – তথ্যমন্ত্রী হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর মুন্সীগঞ্জে জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং বদলে দিয়েছে গ্রামবাংলার রেমিট্যান্সের চিত্র ২০২৫ সালে ২,৭২০ কোটি টাকা বিতরণ বাগেরহাটের লবণাক্ত মাটি ও পানির লড়াইয়ে যেভাবে পাশে আছে ব্র্যাক ব্যাংক ‘অপরাজেয় দেশ’ যুক্তরাষ্ট্র–পাকিস্তান সম্পর্ক নিয়ে নতুন বিতর্ক: কৌশল নাকি ভুল হিসাব? উগ্রবাদী হামলার আশঙ্কা: গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ আজ ২৫ এপ্রিল শনিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

নিজের রাশি মিলিয়ে দেখে নিন আপনার আজকের ভাগ্য

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Horoscope.jpg

বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষভ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন- এর ভবিষ্যদ্বাণী করা হয়। প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুন-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতির অনুসারে তাদের সাথে যুক্ত জাতকের জীবনে ঘটিত স্থিতি ভিন্ন-ভিন্ন হয়। এই কারণের জন্যই প্রত্যেক রাশির রাশিফল আলাদা-আলাদা হয়। এর মধ্যে নিজের রাশি মিলিয়ে দেখে নিন আপনার আজকের ভাগ্য।

মেষঃ পরিস্থিতি বুঝে অফিসে ব্যবহার করুন। শরীরকে বেশি অসুস্থ হতে দেবেন না। অতিরিক্ত অর্থ জমি বাড়িতে বিনিয়োগ করুন। খেলাধূলার ক্ষেত্রে আঘাতের সম্ভাবনা রয়েছে আজকে। ভালোবাসার মানুষকে কষ্ট দেবেন না।

বৃষভঃ আজকের দিনে সবকিছু আপনার পক্ষে থাকবে। বাচ্চাদের স্কুলের প্রোজেক্ট শেষ করতে তাদের সাহায্য করুন। বিবাহিত জীবনে সেরা দিন হবে আজকে। ভালোবাসার মানুষের সঙ্গে ক্যান্ডেল লাইট ডিনারে যেতে পারেন।

মিথুনঃ অবসর সময়ে টিভিতে সিনেমা, সিরিয়াল দেখতে পারেন। আজকের দিনে বিভিন্ন উৎস থেকে আয় হবে। যেকোন কাজে অনেক লাভবান হবেন আজকের দিনে। পরিবারের সকলের সঙ্গে কিছুটা সুন্দর সময় কাটান।

কর্কটঃ মোবাইল দেখতে গিয়ে গুরুত্বপূর্ণ সময় নষ্ট করে ফেলবেন। আজকের দিনে এই রাশির জাতক জাতিকারা মায়ের কিংবা মামাবাড়ির দিক থেকে আর্থিক সুবিধা পাবেন। কঠোর পরিশ্রমের মাধ্যমে লক্ষ্যে পৌঁছাতে পারবেন। পারলে বাচ্চাদের সঙ্গে কিছুটা সময় কাটান।

সিংহঃ অর্থ উপার্জনের নতুন পথ খুঁজুন। আজকের দিনে ব্যস্ততার মধ্যেও শরীর সুস্থ থাকবে। আজ এই রাশির জাতক জাতিকারা অনেকের থেকে প্রশংসা পাবেন। যে কোন খাতে বিনিয়োগের পূর্বে সবদিক ভাল করে বিবেচনা করে নেবেন।

কন্যাঃ ব্যাবসায়ীদের কাছে আজকের দিন অত্যন্ত শুভ। যারা মনে করেন আপনি নতুন কিছু শেখার পক্ষে বয়স্ক, তাদের ধারণ বদলে দিন। আজকের দিনে ভ্রমণ সুখকর হবে। সন্ধ্যের দিকে আর্থিক উন্নতির যোগ রয়েছে।

তুলাঃ ভালোবাসার মানুষকে অনেকটা সুখ দিতে পারবেন আজকে। নিজের অর্থ সাবধানে রাখুন, নাহলে ক্ষতির সম্ভাবনা রয়েছে। প্রিয় মানুষকে খুশি করতে সবরকম চেষ্টা করবেন। আজকের দিনে ব্যস্ততার মধ্যেও শরীর সুস্থ থাকবে।

বৃশ্চিকঃ প্রেমের জ্বর হতে পারে অল্প বয়সীদের। জীবনের আনন্দ উপভোগ করুন। আজকের দিনে অর্ত সঞ্চয়ে কিছুটা বেগ পেতে পারেন। ভালোবাসার মানুষের সঙ্গে সময় কাটানোর প্ল্যান করুন। সন্ধ্যের দিকে একটা খুশির খবরে পরিবারে আনন্দের পরিবেশ তৈরি হবে।

ধনুঃ ভবিষ্যতের পরিকল্পনা করলেও আত্মীয়র আগমনে তা ব্যর্থ হবে। আজকের দিনে কোনভাবেই আরাম করতে পারবেন না। পুরনো বন্ধুরা আপনার পাশে থাকবে। উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সম্মুখীন হলেও, আর্থিক দিক থেকে লাভবান হবেন।

মীনঃ অফিস থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরে পার্কে বা সিনেমা যেতে পারেন। শরীরকে সুস্থ রাখতে যোগ ব্যায়াম করুন। আজকের দিনে বিভিন্ন উৎস থেকে আর্থিক উপার্জন হবে। আজকের দিনে একটি সুন্দর সন্ধ্যা কাটাবেন। সকলের সমস্যায় কান দিন।

মকরঃ সন্ধ্যের সময় বাড়িতে আত্মীয়রা আসতে পারেন। দীর্ঘ সময়ের সমস্যা থেকে আজকের দিনে মুক্তি পাবেন। বিশেষ কোন ব্যক্তির সঙ্গে দেখা হতে পারে আজকে। পূর্বের করা বিনিয়োগ থেকে আজকের দিনে লাভদায়ী ফল পাবেন।

কুম্ভঃ আজকের দিনের ফাঁকা সময়ে নিজের জন্য কিছু করতে পারবেন। শরীর সুস্থ রাখতে যোগ ব্যায়াম করুন। আজকের দিনে বই পড়ে সময় কাটাতে পারেন। পরিবারের সদস্যদের সঙ্গে সুন্দর সময় কাটিয়ে তাদের প্রাধান্য দিন। তাদের দুঃখ নিজের সঙ্গে ভাগ করে নিন।


এ ক্যটাগরির আরো খবর..