দিনাজপুর জেলা প্রতিনিধি নয়ন জানান ॥ সংরক্ষিত মহিলা আসনের সাংসদ ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য এ্যাড. জাকিয়া তাবাসসুম জুঁই বলেছেন, নারী সমাজকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করতে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের অধিকার সংরক্ষণের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন ।
দিনাজপুর জেলা দায়রা জজ চত্বরে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে সরকার প্রদত্ত নিজ বরাদ্ধ থেকে দিনাজপুর ওমেন্স বাইকার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন সংগঠনকে (৫) পাঁচ টি ল্যাপটপ বিতরণ কালে অ্যাসোসিয়েশন এর সভাপতি লায়লা আর্জুমান বানু সভাপতিত্বে প্রধান অতিথি এসব কথা বলেন ।
এসময় উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশন এর সাধারণ সম্পাদক রাবেয়া খাতুন রানু সহ কমিটির সকল নেতৃবৃন্দ ।




