× Banner
সর্বশেষ
জিয়া পরিবারের কাছে আমরা চিরঋণী: সংসদে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী পরিবেশমন্ত্রীর সাথে বিশ্বব্যাংক প্রতিনিধির সাক্ষাৎ কড়াইল বস্তিতে ভ্রাম্যমাণ লিগ্যাল এইড ক্যাম্প উদ্বোধন করেছেন আইনমন্ত্রী গ্রাম আদালতকে জনপ্রিয় করতে তৃণমূল পর্যায়ে প্রচার কার্যক্রম জোরদারের তাগিদ দুর্গম পার্বত্য অঞ্চলে চালু হবে ওয়াটার অ্যাম্বুলেন্স – পার্বত্য মন্ত্রী প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে স্বাস্থ্যখাতে বৈপ্লবিক পরিবর্তন আসছে: রাঙ্গামাটিতে দীপেন দেওয়ান এমপি সৌদি আরবের রাষ্ট্রদূতের সঙ্গে প্রবাসী কল্যাণ মন্ত্রীর বৈঠক শিক্ষামন্ত্রীর সাথে তুরস্কের রাষ্ট্রদূত ও মালয়েশিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে সংবাদপত্র কর্মচারী ফেডারেশন ও প্রেস ওয়ার্কার্স ইউনিয়ন প্রতিনিধিদলের সাক্ষাৎ পুলিশ সদর দপ্তর পরিদর্শনে ‘এনডিসি কোর্স’র প্রশিক্ষণার্থী কর্মকর্তারা

নাটোরে স্বেচ্ছাসেবক দলের বিশাল র‌্যালী ও আলোচনা সভা

admin
হালনাগাদ: বুধবার, ১৯ আগস্ট, ২০১৫

নাটোর প্রতিনিধিঃ নাটোরের সিংড়ায় স্বেচ্ছাসেবক দলের ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিশাল র‌্যালী ও আলোচনা সভা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১ টায় সিংড়া শহর স্বেচ্ছাসেবক আয়োজনে একটি বিশাল র‌্যালী শেষে পৌর কমিউনিটি সেন্টারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সিংড়া শহর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সিংড়া শহর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও থানা শ্রমিক দলের সভাপতি সাখাওয়াত হোসেন সাখা, যুগ্ম সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান লিটন, থানা বিএনপির যুব বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খান, শহর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক হায়দার আলী, আবুল কালাম আজাদ প্রমূখ। বক্তারা আগামীতে ঐক্যবদ্ধভাবে গণ আন্দোলনের জন্য নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহবান জানান।


এ ক্যটাগরির আরো খবর..