× Banner
সর্বশেষ
সংকট এড়াতে ছয় মাসের প্রয়োজনীয় টিকা মজুত থাকবে -স্বাস্থ্যমন্ত্রী প্রশ্ন ফাঁসের কোনো আশঙ্কা নেই – শিক্ষামন্ত্রী বাংলাদেশ ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়-স্বরাষ্ট্রমন্ত্রী মানিকগঞ্জে আকস্মিক পরিদর্শনে এসএসসি পরীক্ষার কেন্দ্র শিক্ষামন্ত্রী কাপ্তাই হ্রদে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা খাদ্য প্রতিমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রদূতের সাক্ষাৎ এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে জরুরি ব্রিফিং ডেকেছেন শিক্ষামন্ত্রী বাংলাদেশ একটি নতুন গণতান্ত্রিক অভিযাত্রায় অগ্রসর হচ্ছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিক্ষার গুণগতমান নিশ্চিত করার পাশাপাশি দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে – প্রতিমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় নতুন বাসভাড়া কার্যকর হবে – প্রধানমন্ত্রীর উপদেষ্টা

নাটোরে মন্দিরের দূর্গাসহ ছয়টি প্রতিমা ভাংচুর, বিক্ষোভে উত্তাল এলাকা

admin
হালনাগাদ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০১৫

ভ্রাম্যমান প্রতিনিধিঃ নাটোরের গুদাসপুরের কাচারীপাড়া কালি মন্দিরে গতরাত দুইটার দিকে পাহারারত একমাত্র আনসার সদস্যকে মারপিট করে মন্দিরের দূর্গাসহ ছয়টি প্রতিমা ভাংচুর করেছে মুখোসপরা অজ্ঞাত পাঁচ সন্ত্রাসী। এই ঘটনার প্রতিবাদ ও বিচারের দাবীতে শুক্রবার সকাল থেকে এলাকার হাজার হাজার হিন্দু নারী-পুরুষ ও শিশু লাঠি হাতে রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করে।

এক পর্যায়ে তারা গুরুদাসপুর ও চাঁচকৈড় বাজারের প্রতিটি রাস্তার মোড়ে মোড়ে আগুন জ্বালিয়ে এবং গাছ ফেলে রাস্তা বন্ধ করে দেয়। পরে সকাল সাড়ে ৯টার দিকে হাজার হাজার হিন্দু নারী-পুরুষ ও শিশু লাঠি হাতে বিক্ষোভ মিছিল নিয়ে গিয়ে গুরুদাসপুর থানা ঘেরাও করে। এ সময় কিছু হিন্দু ধর্মীয় নেতা বিক্ষোভকারীদের থানায় প্রবেশ করতে বাঁধা দিলে তারা লাঠি হাতে থানার গেটের সামনে অবস্থান নেয়। ঘটনার সময় পুলিশ থানার বাহিরের ও ভিতরের সব গেট ও দরজা বন্ধ করে ভিতরে অবস্থান নেয়।

বিক্ষোভকারীরা জানায়, বৃহস্পতিবার রাত দুইটার দিকে পাহারারত আনসার সদস্য মোঃ রজিব প্রামানিককে মারপিট করে মন্দিরের দূর্গাসহ ছয়টি প্রতিমা ভাংচুর করেছে অজ্ঞাত কয়েক সন্ত্রাসী। এর বিচার না হওয়া পর্যন্ত তারা আন্দোলন বন্ধ করবেন না এবং রাস্তা থেকে অবরোধ তুলবেন না।

এদিকে দায়ীদের আটক ও আন্দোলন থামাতে সকাল ৯টার দিকে চাঁচকৈড় হরিবাসরে উপজেলা প্রশাসন ও জেলা পুলিশের মধ্যস্ততায় হিন্দু ধর্মীয় নেতাদের নিয়ে জরুরী সভা শুরু হয়। নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মুন্সি শাহাবুদ্দীন ও গুরুদাসপুর উপজেলা চেয়ারম্যান আব্দুল আজিজ এবং পৌর মেয়র শাহনেওয়াজ মোল্লা বৈঠকে বিষয়টি সুরাহার চেষ্টা শুরু করেন। সুরাহা না হওয়ায় পরে নাটোরের জেলা প্রশাসক মোঃ মশিউর রহমান ও পুলিশ সুপার সকাল সাড়ে ১০টার দিকে গুরুদাসপুরে যান। দুপুর সাড়ে ১২টার দিকে এই রিপোর্ট লেখার সময় সেখানে তাদের উপস্থিতিতে সভা চলছে।

প্রাথমিক ভাবে থানা পুলিশ ধারনা করলে বৃহস্পতিবার বিকেলে এই মন্দিরে একটি ইভটিজিংএর ঘটনা ঘটেছিল। তার জের ধরেই এই ঘটনা ঘটে থাকতে পারে। তবে এ ব্যাপারে তাৎক্ষনিক বিস্তারিত জানা যায়নি।

স্থানীয়রা জানিয়েছে, শান্তি শৃঙ্খলা রক্ষায় সাধারণ মন্ডপে ২ জন করে মহিলা ও পুরুষ আনসার সদস্য, গুরুত্বপূণ মন্ডপে ২ জন মহিলা ও ৪ জন আনসার সদস্য এবং অতি গুরুত্বপূর্ণ মন্ডপে ২ জন মহিলা ও ৬ জন পুরুষ আনসার সদস্যের পাশাপাশি ১ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করার কথা থাকলেও এই মন্দিরে ঘটনার সময় কেন মাত্র একজন আনসার সদস্য দায়িত্ব পালন করছিলেন তা রহস্যজনক।


এ ক্যটাগরির আরো খবর..