× Banner
সর্বশেষ
শার্শায় বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন, ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা ২ হাজার ৫৪৪ মে.টন সমুদ্রপথে বিদেশ যাত্রা বন্ধ করতেই হবে – প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ঠাকুরগাঁওয়ে ভুট্টা ক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার আটক-১ ঝিনাইদহে বাবা ও চাচার বিরুদ্ধে ভাই-বোনের সংবাদ সম্মেলন অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইদহে বিএনপির লিফলেট বিতরণ আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্র- ছাত্রীদের বৃত্তি প্রদান করলেন কাজী সুফিয়া -মোতাহার কল্যাণ ট্রাস্ট পাইকগাছায় গরমে তৃষ্ণা মেটাতে পথচারিদের রাস্তার শরবতে ভরসা কোটালীপাড়ায় সরকারিভাবে বোরো ধান ও  চাল সংগ্রহ কর্মসূচির উদ্বোধন বেনাপোল সিএন্ডএফ এজেন্টস স্টাফ এসোসিয়েশনের ত্রি-বার্ষিক নির্বাচনে সবুর সভাপতি, সাধারণ সম্পাদক বনি নির্বাচিত পাইকগাছায় অস্বাস্থ্যকর পরিবেশে গরুর খামার ; খামারিকে অর্থদণ্ড

নাটোর সদর হাসপালাতের রোগীদের জন্য চেয়ার-ফ্যান দিলো নাটোর সমিতি

admin
হালনাগাদ: সোমবার, ১৭ আগস্ট, ২০১৫

নাটোর প্রতিনিধিঃ নাটোর আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের জন্য ঢাকাস্থ নাটোর সমিতির পক্ষ থেকে চেয়ার ও ফ্যান হস্তান্তর করা হয়েছে।

সোমবার হাসপাতাল চত্বরে এ উপলক্ষ্যে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে প্রাণ আরএফএল এর পক্ষ নাটোর সমিতির মাধ্যমে ১৫টি প্লাষ্টিক চেয়ার, চারটি ফ্যান ও একশ’টি মারকার পেন নাটোরের সিভিল সার্জন ও হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ ফেরদৌস নিলুফারের কাছে হস্তান্তর করা হয়। এর আগে নাটোর সমিতি আয়োজিত চক্ষু শিবিরের প্রায় দেড়শ’ রোগীর চোখ সফলভাবে অপারেশন করে চশমা সহ প্রয়োজনীয় ঔষধ সরবরাহ করায় সমিতির পক্ষ থেকে এই হাসপাতালের চক্ষু সার্জন ডাঃ মঈনুল হককে একটি সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। নাটোর সমিতির পক্ষে আজীবন সদস্য মোঃ মাহফুজ আলম মুনী এসব সামগ্রী হস্তান্তর করেন। এসময় জানানো হয় খুব শীঘ্রই রোগীদের জন্য আরো ১৫টি চেয়ার দেয়া হবে।

এই হস্তান্তর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাসপাতালের আরএমও ডাঃ আবুল কালাম আজাদ, আরএমও ডাঃ আর কে সাহা, মেডিকেল অফিসার ডাঃ মোঃ বেলাল হোসেন, চক্ষু সার্জন ডাঃ মঈনুল হক, সাংবাদিক মোঃ আব্দুর রাজ্জাক ও মোঃ মাসুদ রানা।


এ ক্যটাগরির আরো খবর..