× Banner
সর্বশেষ
মুক্তিযুদ্ধের সংগঠক ও সাবেক মন্ত্রী সুনীল কুমার গুপ্তের প্রয়াণ দিবস আজ আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩০ এপ্রিল (১৬ বৈশাখ) বৃহস্পতিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে জাতীয় সংকটে বারবার সমাধানমূলক নেতৃত্ব দিয়েছে বিএনপি: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জাতীয় সংসদ ভবনে সচিবালয় কমিশন বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সয়াবিন তেল লিটার প্রতি নতুন দাম ১৯৯ টাকা নির্ধারণ সীমানার গাছ লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১ চট্টগ্রামে নৌবাহিনীর মেডিকেল কলেজের আনুষ্ঠানিক যাত্রা শুরু ঝিকরগাছায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; প্রতিষ্ঠানসহ দু’জনকে জরিমানা

পিআইডি

পাকিস্তান-বাংলাদেশ ‘নলেজ করিডোর’ উদ্যোগে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর গুরুত্বারোপ

Kishori
হালনাগাদ: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
নলেজ করিডোর

পাকিস্তান-বাংলাদেশ ‘নলেজ করিডোর’ উদ্যোগের আওতায় বিজ্ঞানভিত্তিক শিক্ষায় শিক্ষার্থী বিনিময় কার্যক্রম সম্প্রসারণের উপর গুরুত্বারোপ করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

আজ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, বর্তমান বিশ্বে নিউ মিডিয়ার দ্রুত বিস্তার দুই দেশের মধ্যে যৌথভাবে কাজ করার নতুন সুযোগ সৃষ্টি করেছে। পারস্পরিক স্বার্থের ভিত্তিতে ভবিষ্যতে গণমাধ্যম খাতে সহযোগিতার নতুন ক্ষেত্র চিহ্নিত করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সাক্ষাতে পারস্পরিক সম্পর্ক জোরদার এবং দুই দেশের গণমাধ্যম, সংস্কৃতি ও জ্ঞানভিত্তিক সহযোগিতা বৃদ্ধি নিয়ে আলোচনা হয়। দ্বিপাক্ষিক সাংস্কৃতিক বিনিময়, বিশেষ করে শিল্পী ও অভিনয়শিল্পীদের পারস্পরিক সফর এবং যৌথ প্রযোজনার সম্ভাবনাও আলোচনায় উঠে আসে।

সাক্ষাতের শুরুতে পাকিস্তানের হাইকমিশনার তথ্যমন্ত্রীকে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান।

এসময় তারা দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন।

এ সময় বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এবং পাকিস্তানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসোসিয়েটেড প্রেস অব পাকিস্তান (এপিপি)-এর মধ্যে বিদ্যমান সহযোগিতা আরও শক্তিশালী করার বিষয়ে তারা একমত হন।

হাইকমিশনার তথ্যমন্ত্রীকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান এবং এই ধরনের সফরের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।


এ ক্যটাগরির আরো খবর..