× Banner
সর্বশেষ

নলডাঙ্গা ভূষণ শিশুএকাডেমী বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

admin
হালনাগাদ: শনিবার, ২৭ জানুয়ারী, ২০১৮

ঝিনাইদহ প্রতিনিধি॥ ২৭ জানুয়ারি’২০১৮:  ঝিনাইদহ কালীগঞ্জে নলডাঙ্গা ভূষণ শিশুএকাডেমী বার্ষিক ক্রীড়া, সংবর্ধনা পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান দুই দিন ব্যাপী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে নলডাঙ্গা শিশুএকাডেমীতে বার্ষিক ক্রীড়া,সংবর্ধনা পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতি রায়গ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জহুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ-৪ আসনের মাননীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন, ঝিনাইদহ জেলা পরিষদের চেয়ারম্যান কনক কান্তি দাস, জেলা পরিষদের সদস্য মোদাচ্ছের হোসেন, জাহাঙ্গীর হোসেন সোহেল, শামীম আরা হ্যাপী, পৌর প্যানেল মেয়র আশরাফুল আলম আশরাফ, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আনিচুর রহমান মিঠু মালিতা, সোনারবাংলা ফাউন্ডেশনের পরিচালক শিবু পদ বিশ্বাস, ভূষিমালহাটের সমিতির সভাপতি ছরোয়ার মিয়া, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন, নলডাঙ্গা ভূষণ শিশুএকাডেমীর অধ্যক্ষ শাহী আলম, সুবর্ণ শাহা। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ।


এ ক্যটাগরির আরো খবর..