নবীগঞ্জের কুর্শী ইউনিয়ন পরিষদের উদ্যেগে ছাত্র-ছাত্রীদের মধ্যে টিফিন বক্স বিতরন

উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ প্রতিনিধিঃ  নবীগঞ্জ উপজেলার কুর্শী ইউনিয়ন পরিষদের উদ্যেগে প্রাইমারী স্কুলের ছাত্র/ছাত্রীদের মধ্যে টিফিন বক্স বিতরন করা হয়েছে।

গত মঙ্গলবার দুপুরে কুর্শী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাটে আনুষ্টানিক ভাবে টিফিন বক্স বিতরন অনুষ্টানে সভাপতিত্ব করেন স্থানীয় মেম্বার আল আমীন খান। মাষ্টার সুহেল আহমদের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ-বাহুবল আসনের সংসদস সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ার, স্থানীয় চেয়ারম্যান আলী আহমেদ মুসা, ইনাতগঞ্জ ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জয়নাল আবেদীন খান,উপজেলা শিক্ষা অফিসার আব্দুর রাজ্জাক, সহকারী শিক্ষা অফিসার খুরশেদ আলম, জামশেদুর রহমান, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি শামিম আহমেদ চৌধুরী, সাধারন সম্পাদক গোলাম রব্বানী, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক কামাল হাছান চৌধুরী, শিক্ষক সমিতি নেতা আব্দুল মজিদ, ফুটারমাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ডাঃ অকিল সুত্রধর, কুর্শী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ সরওয়ার শিকদার, ইউনিয়ন পরিষদের সচিব শাহজাহান আহমদ।

এতে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, আওয়ামীলীগ নেতা সুলতান মাহমুদ উপজেলা যুবসংহতি নেতা তোফায়েল আহমদ ছায়েদ প্রমুখ। অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষিকা কুহিনুর আক্তার। উক্ত অনুষ্টানে ৩টি স্কুলের প্রায় ৩শত ছাত্র/ছাত্রীদের মধ্যে টিফিন বক্স বিতরন করা হয়। পরে অতিথি বৃন্দ ছাত্র/ছাত্রীদের মধ্যে টিফিন বক্স বিতরন করেন।এ সময় প্রধান অতিথি এম এ মুনিম চৌধুরী বাবু এমপি কুর্শী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাটে মাটি ভরাটের জন্য ১লক্ষ টাকা অনুদানের ঘোষনা প্রদান করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।