নবীগঞ্জে জানাজার নামাজ পড়তে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলো বৃদ্ধ সাকির

উত্তম কুমার পালঃ নবীগঞ্জ উপজেলায় জানাজার নামাজ পড়তে গিয়ে নিজেই লাশ হয়ে বাড়ি ফিরলেন বৃদ্ধ সাকির উল্লাহ (৭০) নামে এক ব্যক্তি । বৃদ্ধ সাকির উল্লার বাড়ি উপজেলার দিঘলবাক ইউনিয়নের সলিতাপুর গ্রামে।

জানা যায়, শুক্রবার দুপুর ৩টার দিকে দিঘলবাক ইউনিয়নের ইউপি সদস্য  দুলন মিয়ার দাদীর জানাজার নামাজ শেষে বাড়ি ফেরার পথে  কামারগাও বনকাদিপুর এর নিকটে পৌছা মাত্রই মোটরসাইকেল চালক একই ইউনিয়নের হুসনপুর গ্রামের সাদ মিয়ার ছেলে এস.এস.সি পরীক্ষার্থী’র  দ্রুতগতির মোটর সাইকেল বৃদ্ধ সাকির উল্লাকে মারাত্মক ভাবে ধাক্কা দেয়।

এসময় স্থানীয় লোকজন সাকির উল্লা’কে উদ্ধার করে প্রথমে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বৃদ্ধ সাকির উল্লাহ’র অবস্থা বেগতিক দেখলে থাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে শুক্রবার রাত ৯:২০ মিনিটে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।