নবীগঞ্জ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে শহীদ মিনারে নবীগঞ্জ উপজেলা প্রশাসন, নবীগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা নিবেদন

নবীগঞ্জ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে শহীদ মিনারে নবীগঞ্জ উপজেলা প্রশাসন, নবীগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা নিবেদন
নবীগঞ্জ (হবিগঞ্জ)থেকেঃ  শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে নবীগঞ্জ প্রেসক্লাব কর্তৃক ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পূস্পস্তবক অর্পণ করা হয়েছ।
২০ ফেব্রুয়ারী রবিবার রাত ১২টা ১মিনিটে প্রথম প্রহরে নবীগ জে,কে মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে পূস্পমাল্য অর্পণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রাকিল হোসেন,সাধারন সম্পাদক মুহিবুর রহমান চৌধুরী তছনু,সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল,সাবেক সাধারন সম্পাদক সেলিম তালুকদার,নির্বাহী সদস্য সলিল বরন দাশ,সদস্য মুহিবুর রহমান,সাংবাদিক নিজামুল ইসলাম চৌধুরী,  প্রমূখ।
এছাড়া শহীদ মিনারে পূস্পস্তবক অর্পন করেন নবীগঞ্জ উপজেলা প্রশাসন,উপজেলা পরিষদ,নবীগঞ্জ পৌরসভা,থানা প্রশাসন,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নবীগঞ্জ প্রেসক্লাব,উপজেলা আওয়ামীলীগ,যুবলী,ছাত্রলীগ, সহযোগি সংগঠন,বিএনপি যুবদল,ছাত্রদল,আনন্দ নিকেতন,প্রধান শিক্ষক সমিতি,রিলেশন টু পিপলসসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক,সাংস্কৃতিক ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।