বঙ্গবন্ধুর সমাধিতে নবনির্বাচিত সাংসদ সদস্য লাবু চৌধুরীর শ্রদ্ধা

বঙ্গবন্ধুর সমাধিতে নবনির্বাচিত সাংসদ সদস্য লাবু চৌধুরীর শ্রদ্ধা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন ফরিদপুর-২, আসনের উপনির্বাচনে নবনির্বাচিত সংসদ-সদস্য (এমপি) শাহদাব আকবর লাবু চৌধুরী।

শনিবার দুপুরে তিনি ফরিদপুর-২ আসনের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে টুঙ্গিপাড়া জাতির পিতার সমাধিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে পবিত্র ফাতিহা পাঠ করে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফিরাত কামনা করেন।

এ সময় নগরকান্দা উপজেলা পরিষদের চেয়ারমান মনিরুজ্জামান সর্দার, সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, সালথা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল হাসান খান সোহাগ, সাংগঠণিক সম্পাদক চৌধুরী সাব্বির আলীসহ সালথা-নগরকান্দা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন শাহদাব আকবর লাবু চৌধুরী এমপি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
সংবাদ প্রতিনিধি

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।