ঝালকাঠি প্রতিনিধি: সাধারন ছাত্রদের উদ্যোগে নতুন কমিটির গঠনের জন্য ঝালকাঠি সরকারি কলেজের ছাত্ররা বিক্ষোভ ও সমাবেশ করেছে।
আজ মঙ্গলবার সকালে কলেজ ছাত্র আশিকুর রহমান শাওন ও সাকিবুল ইসলাম হাছিব, তুষার আচর্য্যরে নেতৃতে বিক্ষোভে অংশ নেয় কলেজ ছাত্র রেজয়ান, রুহুল আমিন, মো: আরিফ, সাগর, মেহেদি, ফয়সাল সহ প্রায় অর্ধশত ছাত্র । এ সময় সমাবেশে বক্তব্য দেয় আশিকুর রহমান শাওন, সাকিবুল ইসলাম হাছিব, তুষার আচর্য্য সহ প্রমূখ ।সমাবেশে বক্তারা অনতিবিলম্বে সরকারি কলেজ শাখা ছাত্রলীগের কমিটি দেওয়ার জন্য জোর দাবি জানান ।
এ ব্যাপারে জেলা ছাত্র লীগের সাধারন সম্পাদক এস এম আলআমিন জানান, কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে এবং শিল্প মন্ত্রী আমির হোসেন আমু মহোদয়ের নিদের্শে জুলাই মাসের শেষ দিকে সমাবেশোর মাধ্যমে নতুন কমিটি ঘোষনা করা হবে ।


