× Banner
সর্বশেষ
বাংলাদেশকে গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার: মির্জা ফখরুল পদত্যাগের চূড়ান্ত প্রস্তুতিতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন: অন্তর্বর্তী সরকারের অধীনে নতুন বঙ্গভবন প্রধান কে? সক্রিয় মৌসুমি বায়ু: দেশজুড়ে ভারি বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা রাজপথে ছড়ানো গুজবে কান না দেয়ার আহ্বান মির্জা ফখরুলের: নির্বাচনি প্রতিশ্রুতি পালনে সরকার বদ্ধপরিকর দেশের বাজারে সোনার দামে বড় পতন: ভরিতে কমলো ৩৩২৪ টাকা ভারতের প্রধানমন্ত্রীর বার্তা ও অনশন ভঙ্গ: যন্তর-মন্তরে কাটল জট, জয়ে ফিরল সাধারণতন্ত্র জগন্নাথদেবের পুনর্যাত্রা আজ: উল্টো রথযাত্রার ধর্মীয় তাৎপর্য, ইতিহাস ও আধ্যাত্মিক বার্তা সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় সকাল ৯টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে

নড়াইলে গাঁজা ও মটরসাইকেলসহ গ্রেপ্তার ২

Dutta
হালনাগাদ: বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
norail

নড়াইলে মাদক ব্যবসায়ের সাথে সংশ্লিষ্ট মিঠুন কুমার দাস (২৮) ও নাজিম শেখ (৩৮) নামের দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে নড়াইল সদর থানাধীন বিছালী পুলিশ ক্যাম্প।
গ্রেফতারকৃত মিঠুন কুমার দাস যশোর জেলার অভয়নগর থানার তপন কুমার দাসের ছেলে এবং নাজিম শেখ নড়াইল জেলার গোবরা গ্রামের সামছুর শেখের ছেলে।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সদর থানাধীন বিছালী এলাকা থেকে গাঁজা ও মটর সাইকেল সহ তাদের আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার অফিসার ইনচার্জ ওবাইদুর রহমানের তত্ত্বাবধানে  এসআই (নিঃ) মোঃ রকিব হোসেন, বিছালী পুলিশ ক্যাম্পের এএসআই (নি:) আব্দুর রহমান সঙ্গীয় ফোর্সসহ সদর থানার বিছালী ইউনিয়নের আগদিয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের নিকট থেকে ৫০০ গ্রাম গাঁজা ও একটি মটর সাইকেল জব্দ করা হয়। এ সংক্রান্তে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..