× Banner
সর্বশেষ
ওভারথিংকিং ডিটক্স ব্লুপ্রিন্ট বইটির মোড়ক উন্মোচন করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বন্যা পরিস্থিতির উন্নতি, অধিকাংশ জেলায় স্বাভাবিক অবস্থা ফিরছে প্রস্তাবিত কর্পোরেট গভর্ন্যান্স রুলস ২০২৬ নিয়ে আইসিএসবির সিপিডি প্রোগ্রাম মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বান পানি সম্পদমন্ত্রীর মহেশপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি ঝিনাইদহে প্রথমবার পালিত হলো বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস তথ্য ও উপাত্তের ভিত্তিতে নিরপেক্ষভাবে কাজ করাই পেশাদার সাংবাদিকতার মূল দর্শন – তথ্যমন্ত্রী Inner Wheel Club of Dhaka Cosmopolitan 2026–2027 Handover Ceremony & Collar Exchange Program ব্যবসা সম্প্রসারণেই অর্থনৈতিক উন্নয়ন সম্ভব, ব্যবসায়ীদের প্রতি পরিবেশমন্ত্রীর আহ্বান

নড়াইল জেলা প্রতিনিধি

নড়াইলে এসএসসি পরীক্ষার্থীকে বিবস্ত্র করে ভিডিও ধারণ খোবে আত্মহত্যার চেষ্টা

ACP
হালনাগাদ: শনিবার, ২৩ মে, ২০২৬
নড়াইলে এসএসসি পরীক্ষার্থীকে বিবস্ত্র করে ভিডিও ধারণ খোবে আত্মহত্যার চেষ্টা

নড়াইলের লোহাগড়ায় কিশোরীকে তুলে নিয়ে অমানবিক নির্যাতন বিবস্ত্র করে ভিডিও ধারণ। নড়াইলের লোহাগড়া উপজেলায় এক এসএসসি পরীক্ষার্থী ছাত্রীকে তুলে নিয়ে বিবস্ত্র করে ভিডিও ধারণ এবং মোটা অঙ্কের টাকা দাবির অভিযোগ উঠেছে তিন বখাটের বিরুদ্ধে।
নৃশংস এ ঘটনার পর মানসিকভাবে ভেঙে পড়ে ওই ছাত্রী আত্মহত্যার চেষ্টা করলে বর্তমানে সে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। বৃহস্পতিবার (২১ মে) বেলা ১২টার দিকে উপজেলার মল্লিকপুর ইউনিয়নের মঙ্গলহাটা গ্রামের মল্লিকপুর মাধ্যমিক বিদ্যালয়ের অদূরে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলহাটা গ্রামের শাহীনূর আলম খানের মেয়ে, মল্লিকপুর সরকারি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী, ব্যবহারিক পরীক্ষার খাতা জমা দিয়ে বাড়ি ফেরার পথে একই গ্রামের রায়হান, তামিম ও লিকু নামে তিন বখাটে তার পথরোধ করে।
অভিযোগ রয়েছে—তারা জোরপূর্বক তাকে তুলে নিয়ে গিয়ে বিবস্ত্র করে এবং মোবাইল ফোনে ভিডিও ধারণ করে। পরে ওই ভিডিওকে কেন্দ্র করে তার কাছে মোটা অঙ্কের টাকা দাবি করা হয়।
এ ঘটনায় চরম মানসিক আঘাতে ভেঙে পড়ে ওই শিক্ষার্থী বাড়ি ফিরে হারপিক পান করে আত্মহত্যার চেষ্টা করে। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
বর্তমানে সে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ঘটনাটি এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করেছে। অভিযুক্ত তিনজন ঘটনার পর থেকেই পলাতক রয়েছে। এবিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান জানান, এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ পেলে দ্রুত তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..