× Banner
সর্বশেষ
পেটে ঢুকিয়ে ইয়াবা পাচারের চেষ্টা,আটক গাজীপুরের তরুণী টেপ বল ক্রিকেটকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সাত মন্ত্রণালয়ের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী বগুড়ায় আসছেন শনিবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান একটি দুর্ঘটনায় পেহেলির অকাল মৃত্যুতে মা-বাবার ভবিষ্যৎ স্বপ্নের সমাধি জুলাই আন্দোলনের ত্যাগকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে হবে – তথ্যমন্ত্রী পুলিশ কর্মকর্তাদের নিয়ে অপপ্রচার, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি শিগগিরই শুরু হবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ – পানি সম্পদ মন্ত্রী সংবাদপত্র সমাজের দর্পণ – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী শেখ হাসিনা কি বেঁচে আছেন, না কি মারা গেছেন- রাশেদ খাঁন

ধামইরহাটে পৌরসভার ১ম অধিবেশন,প্যানেল মেয়র হলেন মুক্তাদিরুল হক ও মেহেদী হাসান

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Winner-of-Dhamairhat-Municipality.jpg

ধামইরহাট(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে পৌরসভার ১ম অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। ২৮ ফেব্রুয়ারী সকাল ১১ টায় বিপুল ভোটে ২য় বার নির্বাচিত পৌর পিতা মেয়র আমিনুর রহমানের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।

অধিবেশনে সাবেক পরিষদের সালিশী বোর্ডের চেয়ারম্যান ২য় বার নির্বাচিত কাউন্সিলর আব্দুল হাকিমের প্রস্তাবনার স্বপক্ষে সংখ্যাগরিষ্ঠতা পুরোনো প্যানের মেয়রগনের সমর্থনে ও কণ্ঠভোটে প্যানেল মেয়র-০১ নির্বাচিত হন ধামইরহাট পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তুখোড় ছাত্রনেতা ২য় বার নির্বাচিত জনপ্রিয় কাউন্সিলর মুক্তাদিরুল হক ও প্যানেল মেয়র-০২ নির্বাচিত হন ধামইরহাট উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, তরুন ও যুব সমাজের আইকন, ধামইরহাট পৌর কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক কাউন্সিলর মো. মেহেদী হাসান।

পরে নারী কাউন্সিলরদের মধ্য হতে শাহনাজ পারভীন কে প্যানেল মেয়র-০৩ ঘোষনা করা হয়। অনুষ্ঠানে ২য় বার নির্বাচিত আরেক জনপ্রিয় কাউন্সিলর ইব্রাহীম হোসেন, নব-নির্বাচিত কাউন্সিলর ও পৌর যুবলীগ সম্পাদক মাহবুব আলম বাপ্পী, কাউন্সিলর আলতাব হোসেন, কাউন্সিলর আমজাদ হোসেন, কাউন্সিলর ফারুক হোসেন, কাউন্সিলর একরামুল হক, সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর জেসমিন সুলতানা, মিনুয়ারা প্রমুখ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..