দেশে আরো তিনটি মেরিন একাডেমি স্থাপন করা হবে

বরিশাল, রংপুর, সিলেট, পাবনা ও চট্টগ্রাম মেরিন একাডেমি মিলিয়ে দেশে মোট পাঁচটি মেরিন একাডেমি রয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আরো তিনটি মেরিন একাডেমি স্থাপন করা হবে। মেরিন একাডেমি গুলো দক্ষ নাবিক তৈরি করতে পারবে।

বাংলাদেশ মেরিন একাডেমির  ৫৪তম ব্যাচ থেকে সদ্য পাস করা ৩৫৯ জনের চাকুরি দেশি-বিদেশি জাহাজে হচ্ছে। ফিমেল ক্যাডেটরা আমেরিকা, অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরের জাহাজে নিয়োগ লাভ করেছে। দেশে আরো দক্ষ নাবিক তৈরি করতে পারলে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় হবে।

আজ নৌপরিবহন মন্ত্রণালয়ের সভা কক্ষে অনুষ্ঠিত বাংলাদেশ মেরিন একাডেমি, চট্টগ্রাম, বরিশাল, রংপুর, সিলেট এবং পাবনার উন্নয়ন, আর্থিক ও প্রশাসনিক সংক্রান্ত বৈঠকে এসব তথ্য জানানো হয়।

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বৈঠকে সভাপতিত্ব করেন। মন্ত্রণালয়ের সচিব মোঃ মোস্তফা কামাল সহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং মেরিন একাডেমির কমান্ডেন্টগণ জুম সভায় এসময় উপস্থিত ছিলেন।

বৈঠকে নতুন চারটি মেরিন একাডেমির জনবল নিয়োগ, বাজেট, সিমুলেটরক্রয়, জমি অধিগ্রহণসহ অন্যান্য বিষয়ে আলোচনা হয়। সভায় জানানো হয়, চারটি নতুন মেরিন একাডেমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির এফিলিয়েশন  পেয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।