আশাশুনিতে সামাজিক দূরত্ব মানছে না অনেক বাজারের ক্রেতা ও ব্যবসা প্রতিষ্ঠান

আশাশুনিতে সামাজিক দূরত্ব মানছে না অনেক বাজারের ক্রেতা ও ব্যবসা প্রতিষ্ঠান

সচ্চিদানন্দদেসদয়, আশাশুনি (সাতক্ষীরা)ঃ করোনা ভাইরাসের সংক্রমণরোধে সরকার প্রথম পর্যায়ে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত দেশব্যাপী সাধারণ ছুটির ঘোষণা করেন। সেই ছুটি বাড়িয়ে আগামী ১৬মে পর্যন্ত করেছেন। এর মূল কারণ করোনার মহামারি রোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করা। কিন্তু চারদিকে তাকালে বোঝার উপায় নেই করোনার ঝুঁকিতে আছে দেশ।

প্রতিদিন রীতিমতো বাজারে ভিড় জমাচ্ছে মানুষ। কেউ আসছে বাজার করতে, আবার কেউ কেউ অকারণেই ভিড় করছে। গাদাগাদি করে গায়ে গায়ে ঘেঁষে দাঁড়িয়ে পণ্য কিনছে। অন্যদেরও ঝুঁকির মধ্যে ফেলছে।তবে আগামী ১০ মে থেকে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি মেনে স্বল্প পরিসরে দোকান পাট খোলা যাবে বলে জানা গেছে। সম্প্রতি আশাশুনি উপজেলার বিভিন্ন বাজারে দেখা গেছে, মানুষ অন্য স্বাভাবিক সময়ের মতোই বাজারে ভিড় করছে। সবার মুখে মাস্ক থাকলেও সামাজিক দূরত্ব কোনোভাবেই মানা হচ্ছে না।

খাদ্যসহায়তা নিতে, ১০ টাকা কেজির চাল নিতেও মানা হচ্ছে না সামাজিক দুরত্ব। ব্যাংকে লোকে-লোকারণ্য, দীর্ঘ লাইন দেখে মনে হচ্ছে যেন করোনা ভাইরাস সম্পর্কে কোনো মাথাব্যাথাই নেই তাদের কারো।সামাজিক দূরত্ব বজায় রাখার সরকারি নির্দেশনা অমান্য করে যারা অহেতুক অকারণে বাইরে বের হচ্ছেন তাদের জরিমানা করছে ভ্রাম্যমাণ আদালত। তবুও অকারণে মানুষের বের হওয়া থামানো যাচ্ছে না। কয়েকটি বাজারে দেখা যায়, সাধারণ ক্রেতারা প্রতিটি দোকানেই ভিড় করে আছেন। বিক্রেতারাও হিমশিম খাচ্ছেন ক্রেতাদের চাহিদা মেটাতে। প্রতিটি দোকানে সাত-আটজন করে ক্রেতার উপস্থিতি নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। কাঁচাবাজার, মাছবাজার, নিত্যপণ্যের বাজারেও দেখা গেছে ক্রেতাদের গা ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে পণ্য কেনার দৃশ্য।রমজান উপলক্ষে মানুষ বাজারে বেশি ভিড় করছে।দোকানের বাইরে দড়ি দিয়ে ঘিরে রাখা হলেও সেটা পেরিয়ে মানুষ দোকানে চলে আসছে জানিয়ে ব্যবসায়ীরা বলছেন, আমাদের পেটের তাগিদে দোকান খোলা রাখতে হচ্ছে। তবে সরকারি ঘোষণা মোতাবেক বিকেল ২টার মধ্যেই আমরা দোকান বন্ধ রাখি। তবুও ক্রেতারা এতটাই ভিড় করে যা দেখে মনে হয়, দেশে কোনো বিশেষ পরিস্থিতি নেই। মানুষ নিজ থেকে সচেতন না হলে সরকার নানা পদক্ষেপ নিয়েও লাভ নেই বলে তারা মন্তব্য করেন।আশাশুনি উপজেলার বুধহাটা বাজারে শুক্রবার রীতিমতো জনসমাবেশের উপস্থিতি দেখা গেছে। বাজারটিতে হাজার হাজার মানুষের উপস্থিতিই জানান দেয়, করোনা তাদের কাছে কিছুই না। অনেকে গণমাধ্যমকর্মীদের কাছে প্রতিনিয়ত সচেতন লোকজন মোবাইল ফোনে জানাচ্ছেন, উপজেলার প্রতিটি এলাকায় সরকারি নির্দেশনা উপেক্ষা করে সবকিছুই চলছে অনেকটা স্বাভাবিকভাবে। পানের টেবিল থেকে শুরু করে কাপড়ের দোকান, কসমেটিক, জুতার দোকান, সেলুনের দোকান,স্বর্নকারের দোকান,এ্যলুমিনিয়ামের দোকান,শোরুম প্রায় সব দোকানই খোলা থাকছে।

উপজেলা নির্বাহী অফিসারও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা ও সহকারী কমিশনার (ভূমি), বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিনা সুলতানা,সেনাবাহিনী,পুলিশ সদস্য নিয়মিত মাঠে কাজ করতে দেখা গেলেও এলাকা ছাড়ার পর আবার স্বাভাবিক অবস্থা বিরাজ করতে দেখা যায়।স্থানীয় অনেকে জানান, সকাল দশটার আগে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা বের হন না। তাই এই সুযোগে নিত্যপণ্যের পাশাপাশি অন্য ব্যবসায়ীরাও নির্বিঘেœ ব্যবসা চালিয়ে যাচ্ছেন। আশাশুনি সব বাজারেই প্রচুর মানুষের উপস্থিতি ঘটছে। দোকান খোলা রাখা ব্যক্তিরা বলেন, আমাদের ঘরে খাবার নাই তাই আমরা দোকান খুলেছি। তবে যে ব্যক্তির দোকানে ১০/২০ লক্ষাধিক টাকার মালামাল রয়েছে তার কী চলার মতো সামর্থ্য নেই -এমন প্রশ্নও উঠেছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।