রাজবাড়ীতে ৭০৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক

রাজবাড়ীতে ৭০৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক

আবু নাসের, ফরিদপুর ব্যুরো: রাজবাড়ী জেলার কালুখালী থানা এলাকায় ৭০৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মোঃ শামীম হোসেন মন্ডল(২৬) নামের এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে ফরিদপুর র‌্যাব-৮।

শনিবার সন্ধ্যায় রাজবাড়ীর কালুখালী মাঝবাড়ী গ্রাম এলাকা থেকে তাকে আটক করে। আটককৃত শামীম, মাঝবাড়ী গ্রামের মোঃ নিজাম উদ্দিন মন্ডলের ছেলে।

ফরিদপুর র‌্যাব-৮ জানায়, অত্র ক্যাম্পের একটি দল টহল ডিউটি করাকালীন ডিএডি মোহাঃ মকলেছুর রহমান এর নেতৃত্বে গতকাল শনিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে রাজবাড়ী জেলার কালুখালী থানাধীন মাঝবাড়ী গ্রামস্থ আকমল শেখ এর বসতবাড়ীর পাশে শামীম হোসেন মন্ডল এর মুরগীর ফার্ম এর সামনে হতে মাদক ব্যবসায়ী মোঃ শামীম হোসেন মন্ডলকে আটক করেন।

এ সময় তার হেফাজত হতে ৭০৫ পিচ ইয়াবা ট্যাবলেট, মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ১টি সীমকার্ডসহ ১টি মোবাইল ফোন এবং মাদক বিক্রিত ১হাজার টাকা জব্দ করা হয়।

পরবর্তীতে উদ্ধারকৃত মালামালসহ ধৃত আসামীকে রাজবাড়ী জেলার কালুখালী থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে রাজবাড়ী জেলার কালুখালী থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।