× Banner
সর্বশেষ
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কিরগিজস্তান রাষ্ট্রপতির বিশেষ দূতের সাক্ষাৎ সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের  পূর্ণাঙ্গ কমিটি গঠন; সভাপতি সানা ও সম্পাদক ইকবাল  শার্শার উলসী ‘জিয়ার খাল’ পরিদর্শনে মফিকুল হাসান তৃপ্তি: উদ্বোধনে আসছেন তারেক রহমান বাগআঁচড়ায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে প্রতারণার ফাঁদে ফেলে ভ্যান চুরি সরকারের দুই মাস পূর্তি উপলক্ষ্যে শনিবার বিকেলে সংবাদ সম্মেলন প্রথম ধাপে শেষ হলো ৪০০ মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার উপকূলে লবণাক্ততা ও দূষণ বড় চ্যালেঞ্জ – পরিবেশ প্রতিমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগে দুর্নীতি-অনিয়ম বরদাস্ত করা হবে না – শিক্ষামন্ত্রী পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ উলাশী জিয়া খাল পুনঃখনন স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর নেতৃত্বে সুষম উন্নয়নে সমতলের সাথে সমভাবে এগোবে পাহাড়– পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

দুর্নীতিমুক্ত বিআরটিএ গড়ার লক্ষ্যে নবযাত্রা শুরু করতে হবে -ওবায়দুল কাদের

admin
হালনাগাদ: বুধবার, ২৩ জানুয়ারী, ২০১৯

দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে শূন্য সহিষ্ণুতার বার্তা দিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) গড়ার লক্ষ্যে নবযাত্রা শুরু করতে হবে।

মন্ত্রী আজ রাজধানীর বনানীতে নবনির্মিত বিআরটিএ ভবনে সংস্থাটির কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদেরকে এ কথা বলেন।

বিআরটিএ’র সেবার মান বৃদ্ধিতে জনবল বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, কার্যকর ও গতিশীল প্রতিষ্ঠানরূপে গড়ে তুলতে বিদ্যমান জনবলের দক্ষতা বাড়ানো জরুরি। তিনি বলেন, বিআরটিএ’কে দুর্নীতিমুক্ত করতে ভিতরে-বাহিরে দালালের দৌরাত্ম্য বন্ধ করতে হবে। দালালের সাথে কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজস পাওয়া গেলে তদন্ত করে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন মন্ত্রী।

এসময় মন্ত্রী জানান, সফলতার সাথে সপ্তম স্প্যান স্থাপনের মাধ্যমে পদ্মা সেতু এক কিলোমিটারের বেশি দৃশ্যমান হয়েছে। সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে তিনি জানান, এ পর্যন্ত পদ্মা সেতু প্রকল্পের ৬৩ শতাংশ কাজ শেষ হয়েছে।

মতবিনিময় সভায় বিআরটিএ’র চেয়ারম্যান মোঃ মশিয়ার রহমানসহ সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..