× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে আশাবাদ -ভারতের হাইকমিশনার আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৩ শ্রাবণ বৃহস্পতিবার (৩০ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে খাল খননের উদ্বৃত্ত ৬১ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও ‘ক্লিন অ্যান্ড গ্রিন সিটি’ বাস্তবায়নে দুই সিটির কার্যক্রমে গতি বাড়ানোর নির্দেশ ফেসবুকে প্রেম, নেত্রকোনায় এসে তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা দুই মামলায় জামিন পেলেন ব্যারিস্টার সুমন বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে – নাসীরুদ্দীন পাটওয়ারী ‘দেশকে এগিয়ে নিতে দৈনিক ১৮ ঘণ্টা কাজ করেন প্রধানমন্ত্রী’

মাদারীপুর প্রতিনিধিঃ রফিকুল ইসলাম মিন্টু

মাদারীপুর শিবচরে চাঞ্চল্যকর দাদন হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

ACP
হালনাগাদ: রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩
দাদন হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

মাদারীপুরের শিবচরে চাঞ্চল্যকর দাদন হত্যার ঘটনায় মূল পরিকল্পনাকারী মামলার প্রধান আসামী নজরুল শেখকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার রাতে নারায়নগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে ওই আসামীকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত নজরুল শেখ পৌরসভার ৮নং ওয়ার্ডের পূর্ব শ্যামাইল গ্রামের সেলিম শেখের ছেলে।

জানা যায়, ২০২১ সালের ২৩ নভেম্বর জেলার শিবচর পৌরসভার ৮নং ওয়ার্ডের পূর্ব শ্যামাইল গ্রামের দাদন চোকদার শিবচর বাজার থেকে অটোতে বাড়ি ফিরছিল।

তিনি একই গ্রামের সেলিম শেখের বাড়ির সামনে আসলে জমিজমা সংক্রান্ত বিরোধ ও পূর্বশত্রুতার জের ধরে সেলিম শেখসহ ১০/১৫ জনের একটি দল ধারালো অস্ত্র দিয়ে এলোপাতারি কুপিয়ে দাদন চোকদারের শরীর থেকে বাম পা কেটে বিচ্ছিন্ন করে কুপিয়ে হত্যা করে।

ওইদিনই নিহত দাদন চোকদারের ভাই পান্নু চোকদার বাদী হয়ে ১৫জনসহ অজ্ঞাত বেশকয়েকজনের নামে শিবচর থানায় হত্যা মামলা দায়ের করেন। দাদন হত্যা মামলায় এ পর্যন্ত ১১ জন আসামীকে গ্রেফতার করতে পেরেছে আইন শৃঙ্খলা বাহিনী।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ‘দাদন চোকদার হত্যাকান্ড আমাদের কাছে একটি পরিকল্পিত হত্যাকান্ড মনে হয়েছে। আমরা বেশ কয়েকজন আসামীকে ধরতে সক্ষম হয়েছি। গতকাল শনিবার রাতে নারায়নগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে হত্যা মামলার প্রধান আসামীকে গ্রেফতার করা হয়। আজ রবিবার দুপুরে আসামীকে মাদারীপুর আদালতে প্রেরণ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..