দফা বা জাতীয় ঐক্য প্রক্রিয়ার নামে সহিংস আন্দোলন কঠোর হস্তে মোকাবেলা

বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এমপি বলেছেন, বিএনপি-জামায়াত জোট ৭-দফা দাবী-দাওয়ার নামে ২০১৪ সালের সংসদ নির্বাচনের পূর্বের ন্যায় অগ্নিসন্ত্রাস ও বোমাবাজি করে নিরীহ মানুষের জান-মাল ও রাষ্ট্রীয় সম্পদ ধংসের ষড়যন্ত্র করছে। ভবিষ্যতে কোন দফা বা জাতীয় ঐক্য প্রক্রিয়ার নামে সহিংস আন্দোলন খেলা করতে চাইলে কঠোর হস্তে মোকাবেলা করা হবে।

জনাব নানক বাংলাদেশ আওয়ামী লীগ ঘোষিত সপ্তাহব্যাপী গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে আজ মোহাম্মদপুর টাউন হল এলাকায় উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন। এসময় অন্যান্যের মধ্যে কেন্দ্রীয় নেতা আহম্মদ হোসেন, খালেদ মাহমুদ চৌধুরী এমপি, ফরিদুন্নাহার লাইলী এমপি, সুজিত রায় নন্দী, সাদেক খান, আব্দুস সাত্তার, ড. রোকেয়া সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।

জনাব নানক বলেন, বিএনপি বহু ঢাক-ঢোল পিটিয়ে ও নাটক করে জনসভা আয়োজন করলেও তা ফ্লপ হয়েছে। এতে আজ পরিস্কার হয়েছে অতীতের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের জন্য বিএনপির জনপ্রিয়তা তলানিতে পৌঁছেছে। তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিশ্বের উন্নয়ন, গণতন্ত্র ও পররাষ্ট্র নীতিতে রোল মডেল। তিনি আগামী নির্বাচনে মোহাম্মদপুরবাসীকে জননেত্রী শেখ হাসিনা মনোনীত প্রার্থীর জন্য দোয়া ও সমর্থন কামনা করেন।

পরে জনাব নানক কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে মোহাম্মদপুর থানার বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণপূর্বক গণসংযোগ করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।