দক্ষিণ এশিয়া ও মুসলিম বিশ্বের মধ্যে দ্রুত অগ্রসরমান দেশ বাংলাদেশ -উজবেকিস্তানের রাষ্ট্রপতি

দক্ষিণ এশিয়া ও মুসলিম বিশ্বের মধ্যে দ্রুত অগ্রসরমান দেশ বাংলাদেশ -উজবেকিস্তানের রাষ্ট্রপতি

দক্ষিণ এশিয়া ও মুসলিম বিশ্বের মধ্যে দ্রুত অগ্রসরমান দেশ হিসেবে বাংলাদেশকে উল্লেখ করে উজবেকিস্তানের অন্যতম কৌশলগত অংশীদার হিসেবে অভিহিত করেন উজবেকিস্তানের রাষ্ট্রপতি শাভকত মিরোমনোভিচ মিরযিইয়োইয়েভ।

গতকাল উজবেকিস্তানের রাষ্ট্রপতির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে সে দেশের রাষ্ট্রপতি শাভকত মিরোমনোভিচ মিরযিইয়োইয়েভ এর নিকট নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ মনিরুল ইসলাম পরিচয়পত্র পেশ করার পর আলাপ কালে তিনি এসব কথা বলনে।

তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কাছে তাঁর ব্যক্তিগত শুভেচ্ছা ও অভিনন্দন পৌঁছে দিতে অনুরোধ করেন। তিনি প্রধানমন্ত্রী কর্তৃক প্রণীত ‘রুপকল্প-২০৪১’ এর প্রশংসা করেন এবং বাংলাদেশের সাথে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির উপর জোর গুরুত্ব আরোপ করেন। রাষ্ট্রপতি  তৈরি পোশাক, ওষুধ শিল্প, কৃষি ও পর্যটন খাতে বাংলাদেশের সাথে উজবেকিস্তানের বানিজ্যিক সম্পর্ক সম্প্রসারণের পাশাপাশি বিনিয়োগ ক্ষেত্রে যৌথ প্রকল্প গ্রহণের প্রয়োজনীয়তার উপর আলোকপাত করেন। তিনি যোগ করেন যে, এখন সময় এসেছে দু’দেশের মধ্যে উচ্চ পর্যায়ের সফর আয়োজন করার।

রাষ্ট্রদূত ড. ইসলাম বাংলাদেশের সাফল্য ও অর্জনের কথা তুলে ধরে দু’দেশের মধ্যে বিরাজমান ভাতৃপ্রতিম সম্পর্কের সকল ক্ষেত্রে, বিশেষ করে ব্যবসায়িক, শিক্ষা, সংস্কৃতি, পর্যটন ক্ষেত্রে যে অফুরান সুযোগ রয়েছে তা আরো অর্থবহ করতে কার্যকরী ভূমিকা রাখবেন বলে আশাবাদ প্রকাশ করেন। তিনি দু’দেশের জনগনের মধ্যোকার বন্ধুত্ব ও বোঝাপড়াকে আরো গভীর ও শক্তিশালী করার বিষয়েও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।