আবারো শস্য চুক্তির প্রস্তাব দিচ্ছেন তুরস্কের শীর্ষ কূটনীতিক

আবারো শস্য চুক্তির প্রস্তাব দিচ্ছেন তুরস্কের শীর্ষ কূটনীতিক

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রী হাকান ফিদান মস্কোয় আসন্ন বৈঠকে শস্য চুক্তি মূল অনুযায়ী আবারো শুরুর প্রস্তাব দেবেন বলে ধারনা করা হচ্ছে।

স্থানীয় এক কূটনৈতিক সূত্র বৃহস্পতিবার বার্তা সংস্থা তাস’কে এ কথা জানিয়েছে।

গত ১৭ জুলাই রাশিয়া ইউক্রেনের সাথে স্বাক্ষরিত শস্য চুক্তি অব্যাহত রাখতে অস্বীকৃতি জানায়। যদিও এক বছর আগে কৃষ্ণ সাগর দিয়ে ইউক্রেনের শস্য রূপ্তানীর জন্যে জাতিসংঘের সমর্থনে এবং তুরস্কের সহযোগিতায় শস্য চুক্তি সম্পন্ন হয়েছিল।

রাশিয়া নিজেকে প্রত্যাহার করে নেয়ার বিষয়ে বলেছে, বিশ্ব বাজারে তাদের পণ্য রপ্তানী সংক্রান্ত চুক্তির কিছু অংশের বাস্তবায়ন না হওয়ায় তারা এ চুক্তি থেকে বেরিয়ে গেছে। চুক্তিটি পুনরায় শুরুর জন্যে তুরস্কের চেষ্টার অংশ হিসেবে দেশটির পররাষ্ট্র মন্ত্রী হাকান ফিদান মস্কোয় শিগগিরই বৈঠক করতে যাচ্ছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
লেখক / প্রতিবেদক

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।