আসামীর সঙ্গে থাকা বস্তু বিস্ফোরনে থানায় ৪ পুলিশসহ আহত ৫

গ্রেফতারকৃত আসামীর সংগে থাকা ভারী বস্তু বিস্ফোরনে রাজধানীর মিরপুরে পল্লবী থানায় চার পুলিশ সদস্য এবং একজন সাধারণ নাগরিক আহত হয়েছেন। জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ডিসি-মিডিয়া) ওয়ালিদ হোসেন।

আজ বুধবার (২৯ জুলাই) ভোরে থানা পুলিশের হাতে গ্রেফতার আসামির সঙ্গে থাকা ভারী একটি বস্তু বিস্ফোরণে তারা আহত হন।

তিনি আরও জানান,  আজ ভোরে তিন আসামিকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে মিরপুর থানা পুলিশ। তাদের সঙ্গে অস্ত্র এবং ভারী একটি বস্তু ছিল। ভোরে ওই ভারী বস্তুটি হঠাৎ বিস্ফোরিত হলে ৪ জন পুলিশ সদস্যসহ ৫ জন আহত হয়েছেন।

আহতদের প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এরপর একজন পুলিশ সদস্যকে সেখান থেকে চক্ষু হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া, একজন পুলিশ সদস্য এবং একজন সাধারণ নাগরিক বর্তমানে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন।

বিস্ফোরিত বস্তুটি কী ছিল তা এখনো জানা যায়নি, তবে জানার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।