অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রিসহ বেশ কয়েকটি অপরাধে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রিসহ বেশ কয়েকটি অপরাধে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা
সাতক্ষীরায় খুচরা গ্যাসের দোকানে অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রিসহ বেশ কয়েকটি অপরাধে ৬ প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার সকালে শহরের পৌর দিঘীর পার মোহাম্মদ ট্রেডার্স কে ৫ হাজার টাকা, পলাশপোল দে ট্রেডাস পাঁচ হাজার টাকা, পলাশপোল রমজান ট্রেডার্সকে ২ হাজার টাকা, কাছারিপাড়া লাবিব গ্যাসের চুলা ঘরকে ৩ হাজার টাকা, কাটিয়া ঐশী ট্রেডার্সকে ১ হাজার টাকা, আটপুকুর  মোড়ের মোবারক ভ্যারাইটি স্টোরকে ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সজীব তালুকদার।
সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সজীব তালুকদার বলেন, সরকার নির্ধারিত দামের চেয়ে গ্যাস বেশি দামে বিক্রি করায় ৬টি প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে মূল্য তালিকা রাখতে এবং পণ্য নির্দিষ্ট দামে বিক্রি করার নির্দেশ প্রদান করা হয়।
তিনি আরো বলেন, ব্যবসায়ীদের সর্তকতামূলক জরিমানা করা হয়েছে। তারা ভবিষ্যতে সরকারী নির্দেশনা না মানলে পরবর্তীতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভ্রাম্যমান আদালতকে সহযোগীতা করেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরার সহকারী পরিচালক মোঃ নাজমুল হাসান সহ পুলিশ সদস্যরা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।