× Banner
সর্বশেষ
পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-২ শ্যামনগরে সুন্দরবন সচেতনতায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সঙ্গে এয়ারবাসের ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

থাইল্যান্ড যৌনপল্লিগুলো বন্ধ করছে

admin
হালনাগাদ: রবিবার, ১৭ জুলাই, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: সরকার থাইল্যান্ডে যৌনপল্লিগুলো বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। দেশটির পর্যটন মন্ত্রণালয়ের উদ্যোগে গত এক সপ্তাহে ব্যাংককের বড় যৌনপল্লিগুলোতে অভিযান চালাতে শুরু করেছে পুলিশ।

যৌন ব্যবসা থাইল্যান্ডে পুরোপুরি অবৈধ। তবে এরপরেও বেসরকারি হিসেবে থাইল্যান্ডে প্রায় ১ লাখ ২৩ হাজার ৫৩০ জন যৌনকর্মী রয়েছে। তবে এ ব্যাপারে সরকারি কোনো পরিসংখ্যান নেই। ভ্রমণপিপাসুদের কাছে অন্যতম জনপ্রিয় দেশ হচ্ছে থাইল্যান্ড। পর্যটনশিল্পের মানোন্নয়নের জন্য সরকার যৌনপল্লিগুলো বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন দেশটির পর্যটনমন্ত্রী কোবকারান ওয়াতানারাঙ্কুল।

তিনি বলেন, ‘পর্যটকরা এ ধরনের জিনিসের জন্য থাইল্যান্ডে আসে না। তারা এখানকার সুন্দর সংস্কৃতির আকর্ষণে আসে। আমরা থাইল্যান্ডে মানসম্মত পর্যটনশিল্প গড়ে তুলতে চাই। আমরা যৌন ব্যবসা বন্ধ করতে চাই।’

তবে বিশেষজ্ঞরা বলছেন, থাইল্যান্ডে যৌন ব্যবসা বন্ধ বেশ কঠিন হবে। কারণ দেশটির অনেক সরকারি কর্মকর্তা ও পুলিশ এর থেকে আয়ের অংশ পেয়ে থাকেন।


এ ক্যটাগরির আরো খবর..