× Banner
সর্বশেষ
আমলারা শাসক নয় সেবক হবে, স্বচ্ছ নির্বাচনে ডিসিদের ভূমিকা মুখ্য – স্পিকার বনশিল্প উন্নয়ন কর্পোরেশনকে আরও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে – পরিবেশ মন্ত্রী পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে যা বললেন মোদি মমতা নিজ আসনে পিছিয়ে গেলেন ক্ষতিগ্রস্ত এক লাখ পরিবারকে চিহ্নিত করে সহায়তা দেয়া হবে – ত্রাণমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় সড়ক-মহাসড়কে পশুর হাট বসানো যাবে না – স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সরকারের নীতি বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় জেলা প্রশাসকদের সালথায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ শিল্প পুনরুজ্জীবন, বাজার স্থিতিশীলতা ও কৌশলগত মজুত বাড়াবে সরকার – বাণিজ্যমন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নবীগঞ্জে তুচ্ছ ঘটনা নিয়ে দুইটি বাড়ীরে হামলায় মহিলা ও শিশুসহ আহত ১০

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২০
তুচ্ছ ঘটনায় হামলায় আহত শিশু

উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধিঃ নবীগঞ্জ উপজেলার কুর্শী ইউনিয়নের বাংলা বাজারে তুচ্চ ঘটনার জের ধরে দুইটি বাড়ীতে হামলা ভাংচুর ও লুটপাটের ঘটনা সংগঠিত হয়েছে। এতে আহত হয়েছেন শিশু বাচ্চা ও মহিলাসহ অন্তত ১০ জন।

আহতদের মধ্যে ১জনকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় এলাকায় টাটান উত্তেজনা বিরাজ করছে। ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সুত্রে জানাযায়, গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাংলা বাজারে দুলাল খানের দোকানের সামনে সুইলপুর গ্রামের মৃত আফতার মিয়ার ছেলে দিলাওর মিয়া তার ব্যবহৃত মোটর সাইকেল সাইড করে রাখেন। এমতাবস্থায় সমরগাও গ্রামের সুহেল মিয়ার ছেলে পাভেল মিয়া তার অটোরিক্সা দিয়ে মোটর সাইকেলটি ফেলে দেয়। এ নিয়ে দু জনের মধ্যে বাদানুবাদ হয়। এক পর্যায়ে হাতাহাতির ঘটনা সংগঠিত হয়।

এ ঘটনার জের ধরে প্রতিপক্ষ সুহেল মিয়ার নেতৃত্বে শতাধিক একদল লোক দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে দিলাওর মিয়া ও আব্দুল করিম মিয়ার বাড়ীতে হামলা চালায়। এ সময় হামলাকারীরা ওই বাড়ীতে কোন পুরুষ মানুষ না থাকার সুযোগে নগদ টাকা ও স্বর্নালংকার লুটপাট করেছেন বলে জানিয়েছেন বাড়ী লোকজন।

খবর পেয়ে নবীগঞ্জ থানার এস আই সমিরন দাশের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। হামলায় আহতরা হল, শামেলা বেগম (৪০), আজাদ মিয়া (৩২), শিশু বাচ্চ রুমেল দেড় বছর, আবিদ উল্লা (৪০), ফজল মিয়া (৩৫), লুৎফুর রহমান (১৯), আব্দুল মতিন (৪০), ছাদিক মিয়া (৩৮)। এ ব্যাপারে নবীগঞ্জ থানার এস আই সমিরন দাশ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অভিযোগ দেয়া হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..