বগুড়া মেডিকেলে পিসিআর মেশিন বসলেই  দুই একদিনের মধ্যে শুরু হচ্ছে করোনা ভাইরাসের পরীক্ষা

বগুড়া মেডিকেলে পিসিআর মেশিন বসলেই  দুই একদিনের মধ্যে শুরু হচ্ছে করোনা ভাইরাসের পরীক্ষা
সুব্রত ঘোষ, বিশেষ প্রতিনিধি  বগুড়াঃ করোনা ভাইরাসের পরীক্ষা শুরু করতেই  বগুড়ায় করোনা পরীক্ষার পিসিআর মেশিন আজ ৯ এপ্রিল  রাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে আসছে।
আগামীকাল ১০ এপ্রিল পিসিআর মেশিন  শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপনের পর দুই একদিনের মধ্যে এর কার্যক্রম শরু হবে বলে আশা করছে বগুড়ার  স্বাস্থ্য বিভাগ। এর ফলে রক্তের নমূনা পরীক্ষার জন্য ঢাকা অথবা  রাজশাহী যেতে হবে না। এবিষয়ে বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা: মোস্তাফিজার রহমান তুহিন  জানান,  রাতে পিসিআর মেশিন আসলে কাল স্থাপন করা হবে। এর ফলে এখন থেকে রক্তের নমূনা পরীক্ষার জন্য আর রাজশাহীতে যেতে হবে না।
বগুড়া অনেক রোগী শ্বাসকষ্ট জ্বর সর্দি কাশিতে আক্রান্ত হচ্ছে। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের মাঝে যে লক্ষ্মণ দেখা যায় সেই লক্ষনের সাথে সাধারণ সর্দি কাশির লক্ষ্মণের মিল থাকায় কে করোনা রোগী আর কে করোনা রোগী নয় সে নিয়ে ধম্রজাল সৃস্টি হওয়ায় চিকিৎসকরা বিব্রত হয়ে পড়েছে।
ফলে অনেক চিকিৎসক প্রাইভেট চেম্বার বন্ধ করে দিয়েছে।  তাই দ্রুত সরকার করোনা রোগী সনাক্ত করতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে প্যাথলজি বিভাগে পিসিআর মেসিন স্থাপন করার সিদ্ধান্ত গ্রহন করে।
এ বিষয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা, রেজাউল আলম জুয়েল  জানান, কে করোনা রোগী আর কে করোনা রোগী নয়, সেই বিষয়টা নির্নয় করতেই বগুড়ায় পিসিআর মেশিন স্থাপন করা হচ্ছে।  মেশিন স্থাপন করা হলেই বগুড়ায় করোনা ভাইরাসের রোগী সনাক্ত হবে এবং মানুষের মাঝে আতংক কেটে যাবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।