× Banner
সর্বশেষ
মালয়শিয়ায় প্রবাসী বাংলাদেশি কর্মীদের অংশগ্রহণে চিত্ত বিনোদন ও ঈদ পুনর্মিলনীর আয়োজন মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারি কমিশনার(ভূমি) এর সাথে মতবিনিময় সভা ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন আকস্মিক অফিস পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী, নির্ধারিত সময়ে ৮ জনের মধ্যে অনুপস্থিত ৬ মন্ত্রিপরিষদ বিভাগে বাজেট সংক্রান্ত সভা অনুষ্ঠিত, ছিলেন প্রধানমন্ত্রী বাংলাদেশের ওষুধ রফতানি হচ্ছে ১৪০ দেশে – স্বাস্থ্যমন্ত্রী বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের ইসরাইলকে লক্ষ্য করে ফের হামলা ইরানের পঞ্চগড়ে পুশ ইনের চেষ্টা; চার দিন শূন্যরেখায় আটকে থাকা ১০ জনকে সরিয়ে নিল বিএসএফ আজ বিশ্ব ব্রেইন টিউমার দিবস: সচেতনতা, লক্ষণ ও চিকিৎসা নিয়ে গুরুত্বারোপ

ডেস্ক

তীব্র গণআন্দোলন গড়ে তুলে আওয়ামী ফ্যাসিবাদের পতন ঘটাতে হবে -জামায়াতে ইসলামী

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
আওয়ামী ফ্যাসিবাদের পতন ঘটাতে হবে

দেশে আইনের শাসন ও ন্যায় বিচার বলতে কিছু নেই। দেশটাকে আজ জাহান্নামে পরিণত করা হয়েছে। ‘আওয়ামী লীগের এইসব ফ্যাসিবাদী কর্মকাণ্ডের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। তীব্র গণআন্দোলন গড়ে তুলে আওয়ামী ফ্যাসিবাদের পতন ঘটাতে হবে।’ বলেছেন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম।

মঙ্গলবার (২৮ নভেম্বর) রাতে দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম এক বিবৃতিতে তিনি এ হুঁশিয়ারি দেন।

তিনি আরও বলেন, স্বৈরাচারী আওয়ামী সরকার গণতন্ত্রকে গলাটিপে হত্যা করেছে। জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে। ক্ষমতা লিপ্সায় আওয়ামী লীগ এতই অন্ধ যে, তারা হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়েছে। তারা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। স্বাধীন বিচারব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে।

এটিএম মা’ছুম আরও বলেন, দেশে সুষ্ঠু নির্বাচনের কোনো পরিবেশ নেই। বিনা ভোটের সরকার আবারও বিরোধীদলকে নির্বাচনের বাইরে রেখে খালি মাঠে গোল দেওয়ার ষড়যন্ত্র করছে। বিরোধীদলের শীর্ষ নেতাদের বন্দি করে রাখা হয়েছে। তাদের মুক্তি দেওয়া হচ্ছে না। নেতাকর্মীদের দ্রুত সাজা দেওয়ার জন্য পুরনো রাজনৈতিক মামলাগুলো সচল করা হয়েছে। কোনো কোনো মামলায় আসামিদের অনুপস্থিতিতে চার্জ গ্রহণ ও শুনানি না করেই প্রতিপক্ষের নেতাকর্মীদের সাজা দেওয়া হচ্ছে।

তিনি বলেন, প্রায় প্রতিদিনই সরকার জামায়াত ও বিরোধীদলের নেতাকর্মীদের গ্রেপ্তার করছে। বাড়িতে নেতাকর্মীদের না পেয়ে বাবা-চাচা, ভাই-ভাতিজা এমনকি মহিলাদের পর্যন্ত গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে। বাংলাদেশকে এক আতঙ্কের জনপদে পরিণত করা হয়েছে। গণতন্ত্রের লেবাসে কর্তৃত্ববাদী সরকার জুলুম-নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিয়েছে। স্বৈরাচারী সরকারের প্রধান বৈশিষ্ট্যই হচ্ছে প্রতিপক্ষকে কোণঠাসা করে দমিয়ে রাখা। এমনকি মসজিদে নামাজরত মুসল্লিদের হয়রানি করছে।

এ অবস্থায় জালিম সরকারের জুলুম-নির্যাতন, বেআইনি গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গ্রেপ্তারকৃতদের দ্রুত নিঃশর্ত মুক্তির দাবি জানান এটিএম মা’ছুম।


এ ক্যটাগরির আরো খবর..