× Banner
সর্বশেষ
২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ৫০% কমানোর অঙ্গীকার বাংলাদেশের আজ ৪ শ্রাবণ মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সততা চর্চায় উদ্বুদ্ধ করতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন পাইলট প্রকল্পে ৯৯ হাজার শিক্ষার্থী পাবেন বিনামূল্যের পাটের স্কুল ব্যাগ সরকারের ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবেশ মন্ত্রণালয়ের প্রকল্প পরিমার্জনের উদ্যোগ নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগে এনজিওদের এগিয়ে আসার আহ্বান জ্বালানিমন্ত্রীর ২০২৭ সালের হজে ব্যাকঅ্যাপ আবাসন ১% রাখার অনুরোধ বাংলাদেশের আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে – প্রধানমন্ত্রী পাইকগাছায় সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত 

তিন সেতুর মূল পাইলিং সেপ্টেম্বরে

admin
হালনাগাদ: শনিবার, ১৪ মে, ২০১৬

বিশেষ প্রতিবেদকঃ দ্বিতীয় কাঁচপুর, মেঘনা ও গোমতী সেতুর মূল পাইলিংয়ের কাজ সেপ্টেম্বরে শুরু হবে। এখন চলছে সূচনা পর্ব। ২০১৮ সালের নির্ধারিত সময়ের দুই মাস আগেই আগস্ট মাসে যানবাহন চলাচলের জন্য এই তিন সেতু উন্মুক্ত করে দেওয়া হবে।

আজ শনিবার দুপুরে মেঘনা সেতুর সূচনা পর্বের কাজ পরিদর্শন করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ তথ্য জানিয়েছেন।

মন্ত্রী বলেন, জাপানি প্রতিষ্ঠান জাইকা ও বাংলাদেশ যৌথভাবে তিনটি সেতু নির্মাণ ব্যয় বহন করবে। মোট ব্যয় হবে সাড়ে আট হাজার কোটি টাকা।

সেতু নির্মাণ প্রকল্পের অগ্রগতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিষয়ে মন্ত্রী বলেন, সিঙ্গাপুরে ৪০টি বার্জ, ২৪টি ক্রেন, তিনটি কংক্রিট ব্যাচিং প্লান্ট এবং ১৭টি ড্রাইভিং হ্যামারের নির্মাণকাজ শেষপর্যায়ে। পদ্মা সেতুর মতো অনেক কাজ দেশে হচ্ছে না। সিঙ্গাপুরে কাজ হচ্ছে বলেও তিনি জানান।


এ ক্যটাগরির আরো খবর..