× Banner
সর্বশেষ
আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা-ডেঙ্গু মোকাবিলায় ক্র্যাশ প্রোগ্রামে যাচ্ছে ডিএনসিসি বিমানবাহিনী কমান্ডারদের অগ্রগামী নিরাপত্তা মনোভাব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে বাটা গ্রুপের গ্লোবাল সিইওর সাক্ষাৎ ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিতে প্রশাসক নিয়োগ বাণিজ্যমন্ত্রীর সাথে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ পাইকগাছায় উন্নয়ন বঞ্চিত সড়কে মানুষের জীবন এখন প্রশ্নবিদ্ধ বগুড়ায় একাধিক মামলার আসামীকে কুপিয়ে হত্যা বিশ্ব চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ নাবিক তৈরি করতে কাজ করছে সরকার- নৌপ্রতিমন্ত্রী  মাদারীপুরের শিবচরে দাখিল পরীক্ষার্থীর অসৎ উপায় অবলম্বন করায় বহিস্কার

আগামী তিন মাসের মধ্যেই রাম মন্দির নির্মাণ কাজ শুরু হবে -যোগী

Ovi Pandey
হালনাগাদ: সোমবার, ২৭ জানুয়ারী, ২০২০

অভিজিৎ পান্ডে, দি নিউজ ডেক্সঃ বিরধীদের তোয়াক্কা না করেই রাম মন্দির নির্মানের ঘোষনা দিল যোগী আদিত্যনাথ। তিনি জানান, ৯ ফেব্রুয়ারির মধ্যে অযোধ্যা রাম মন্দির  নির্মাণের জন্য  ট্রাস্ট গঠন হবে আর আগামী তিন মাসের মধ্যে মন্দির নির্মাণ শুরু হয়ে যাবে।

রাম মন্দির নির্মান

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ শনিবার লখনউয়ের একটি অনুষ্ঠানে ছিলেন, সেখানে প্রশ্নের উত্তর দেওয়ার সময় তিনি প্রিয়াঙ্কা গান্ধীর উপর আক্রমণ করে বলেন, প্রিয়াঙ্কা গান্ধীর আধ্যাত্মিকতা কোন অনুভব আর জ্ঞান নেই। উনি বলেন, ইতালি আর ভারতের সংস্কৃতি আলদা। উনি বলেন, বিরোধীরা যাতে ‘গেরুয়া” শব্দের মানে বুঝতে পারে সেই জন্য রাজ্যে তানহাজী সিনেমা ট্যাক্স ফ্রি করে দিয়েছি। যোগী আদিত্যনাথ দাবি করে বলেন, ২০২২ সালে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতায় সরকার গঠন করবে আবার।

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, বিজেপি সরকারের সিদ্ধান্ত সংবিধানের উল্লেখ করা হয়েছে তাঁরাই বলছে, যারা দেশ ভাগের জন্য দায়ী। যারা পরিকল্পনা লাগু করা থেকে শুরু করে যেকোন সিদ্ধান্ত নেওয়ার জন্য শুধু ধর্মের রঙ খুঁজেছে তাঁরাই বিজেপির উপর দোষ চাপাচ্ছে। আমদের সরকার গরিবদের জন্য কাজ করেছে।

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, যারা হিংসা আর উপদ্রব করে সিদ্ধান্তকে বদল করার স্বপ্ন দেখছে, তাঁরা গভীর নিদ্রায় আছে। শান্তিপূর্ণ বিরোধ স্বীকার করা হবে, কিন্তু হিংসা আর আগুন জ্বালানো কখনো বরদাস্ত হবেনা। উপদ্রবিরা এটা যেন না ভাবে যে, মুখ্যমন্ত্রী আবাসে ডেকে তাঁদের গলায় ফুলের মালা দেবে। এটা যোগীর সরকার উপদ্রবকারীদের উপযুক্ত শিক্ষা দিয়ে ছাড়ব।

বিরোধীদের উপর আক্রমণ করে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, ভোট ব্যাংকের রাজনীতির দোকান বন্ধ হওয়ার আশঙ্কায় মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলে সিএএ এর বিরোধিতা করা হচ্ছে। সরকার প্রদর্শনের চাপে আসবেনা। যারা বিক্ষোভ প্রদর্শন করে সরকারি সম্পত্তি ক্ষতি করেছে, তাঁদের কাছ থেকে যে করেই হোক ক্ষতিপূরণ নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..