তালায় মডেল হাইস্কুলের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধণা

তালা প্রতিনিধিঃ  “শান্তির সমাজ গড়ব, সহিংসতাকে রুখবো” এই শ্লোগানকে সামনে নিয়ে তালায় মঙ্গলবার (৩০ জানুয়ারি) বেলা ১১ টায় শহীদ কামেল মডেল হাইস্কুলে বিদায়, নবীনবরণ, কেবিনেট সদস্যদের সংবর্ধণা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। স্কুলটির প্রতিষ্ঠাতা ও সভাপতি এমএ কাশেম’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা প্রেসক্লাবের উপদেষ্টা ও শহীদ কামেল মডেল হাইস্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক প্রবীণ সাংবাদিক এমএ হাকিম, তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সভাপতি সরদার মশিয়ার রহমান এবং স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আদিত্য কুমার ঘোষ প্রমুখ।

এসময় সাতক্ষীরা-১(তালা-কলারোয়া) আসনের সংসদ এ্যড. মুস্তফা লুৎফুল্লাহর পুত্র অনিক আজিজ ও শেখরা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক তাওহীদ আলম লাভলুর অকাল মৃত্যুতে দোয়া ও মোনাজাত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা শেখ মোজাম্মেল হক।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।