দিপক রায়, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি : রংপুরের তারাগঞ্জে লক ডাউন উপেক্ষা করে মাস্ক ছাড়াই চলাচল করা মানুষদের বিনামূল্যে মাস্ক বিতরণ করেছে স্বেচ্ছায় রক্তদাতাদের নিয়ে গঠিত তারাগঞ্জ উপজেলা যুব রেড ক্রিসেন্ট পরিষদের সদস্যরা।
বৃহস্পতিবার বিকালে তারাগঞ্জ চৌপথী স্টান্ড থেকে তারাগঞ্জ বাজার পর্যন্ত তারা এই মাস্ক বিতরণ করে। মাস্ক বিতরণ কার্যক্রমে অংশ নেয় দলনেতা সোহাগ মিয়া, সদস্য তানজিলা আক্তার রুমি, মেহেদী হাসান, আশিস কুমার, ¯িœগ্ধ সরকার, দিগন্ত রায়, নিশিতা রায়, হাসান বিল্লাহ, রিদিতা রহমান, বিপাশা রায়, সিনথি আক্তার, মাহিন বাবু কাঞ্চন, মেহেদী হাসান মুন্না, অংকিতা রায়, নিশা মনি প্রমুখ।



